বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ট্রাম্পের সহযোগিতায় পাকিস্তানকে চাপে ফেলবেন মোদি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump_modiআওয়ার ইসলাম: ‘শত্রুর শত্রু আমার মিত্র’, এই যুক্তিতে ভাবী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অদূর ভবিষ্যতে ‘বন্ধু’ হয়েই যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির! আর একে কাজে লাগিয়ে পাকিস্তানকে চাপে ফেলতে পারেন বলেই ধারণা করা হচ্ছে। শুক্রবার আনন্দ বাজার পত্রিকা এমনই এক রিপোর্ট করেছে।

ট্রাম্প যখন প্রেসিডেন্ট পদ-প্রার্থী তখনই মোদি ও ভারতের প্রশংসা করেছেন। তার কণ্ঠে ফুটে উঠেছিল ভারত সম্পর্কে তাঁর পরিণত ভাবনা-চিন্তা। ট্রাম্প বেশ কয়েক বার বুঝিয়ে দিয়েছিলেন, বেশ কয়েকটি ব্যাপারে ভারত তাঁর পছন্দের দেশ! ভারত বার বার সন্ত্রাসবাদের নিশানা হচ্ছে বলে সহানুভূতিও প্রকাশ করেছিলেন।

আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞদের একটি অংশ মনে করছেন, এভাবেই পয়লা দফায় ভারতের দিকে ‘বন্ধুত্বের’ হাতটা বাড়িয়ে দিয়েছেন ভাবী মার্কিন প্রেসিডেন্ট। বুঝিয়ে দিয়েছেন, বিদেশি বিনিয়োগের জন্য ভারতকে ‘পছন্দের জায়গা’ বলেই মনে করেন ট্রাম্প। আবার সন্ত্রাসবাদের ঝাপটা যে ভারতের গায়ে বার বার লাগছে, তা নিয়ে সহানুভূতি দেখিয়ে পরোক্ষে ট্রাম্প বুঝিয়ে দিতে পেরেছেন, এ ক্ষেত্রে পাকিস্তান তার ‘অপছন্দের’!

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ