মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মাওলানা নাসরুল্লাহ বদরের লাশ দ্রুত দেশে আনার দাবি জমিয়তের সাইবার আইনে সাংবাদিকদের ভয়ের কোনো কারণ নেই: আইনমন্ত্রী ‘অর্থনৈতিক সংস্কার ও সংকট মোকাবিলায় বাংলাদেশের পাশে থাকছে আইএমএফ’  নামাজে রাকাতসংখ্যা ভুলে গেলে করণীয় ‘দুর্যোগ ব্যবস্থাপনা হতে হবে বিজ্ঞানভিত্তিক, স্বচ্ছ ও জবাবদিহিমূলক’ ‘সৌ‌দির পরিস্থিতি ঠিক হলে ভিসার মেয়াদ শেষ হওয়া‌ প্রবাসীদের নিয়ে আলোচনা’ পাকিস্তানে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ৬ প্রবাসীদের জন্য বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী শায়খ আব্দুস সাত্তার: বীর মুজাহিদিনের প্রতিচ্ছবি সৌদিগামী আটকে পড়া যাত্রীদের ক্ষতিপূরণ ও থাকা-খাওয়ার ব্যবস্থার দাবি

ট্রাম্পবিরোধী বিক্ষোভে পুলিশের গুলি; আহত ৫

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump9আওয়ার ইসলাম: গতকাল ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরপরই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে বিক্ষোভের খবর পাওয়া গেছে। ওয়াশিংটনের ছোট শহর সিয়াটলের বাসিন্দারাও ট্রাম্পবিরোধী বিক্ষোভে ফেটে পড়ে। তবে পুলিশ সেই বিক্ষোভে গুলি চালিয়েছে এতে পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

পুলিশের বরাত দিয়ে এই খবর জানিয়েছে রয়টার্স।

বুধবার রাতে ডাউন টাউনে বিক্ষোভ চলাকালে হঠাৎই এক ব্যক্তি উত্তেজিত হয়ে যায় এবং ভিড়ের মধ্যে থেকে দৌড়ে এসে অতর্কিত গুলি ছোঁড়েন। এতে পাঁজন আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক, বাকি সবার পরিস্থিতি স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আহতদের মধ্যে একজন নারী রয়েছেন। সিয়াটল পুলিশ বিভাগের সহকারী প্রধান রবার্ট মার্নার বলেছেন, ট্রাম্পবিরোধী বিক্ষোভের সঙ্গে এই গুলির ঘটনার সরাসরি কোনো যোগাযোগ তারা পাননি। প্রাথমিকভাবে এ ঘটনাকে ব্যক্তিগত বিবাদের জের বলে তারা মনে করছেন।

গুলি চালিয়ে দ্রুত ওই স্থান থেকে সটকে পড়েন অভিযুক্ত ব্যক্তি। বিক্ষোভের কারণে কাছাকাছি উপস্থিত পুলিশ ও ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা কয়েক মিনিটের মধ্যে ঘটনাস্থলে আসলেও অস্ত্রধারী সেই ব্যক্তিকে ধরতে পারেনি।

আরআর

http://ourislam24.com/2016/11/10/%E0%A6%86%E0%A6%B2%E0%A7%8D%E0%A6%B2%E0%A6%BE%E0%A6%B9-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%95-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%A8%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87%E0%A6%9F/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ