সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

গোয়াইনঘাট সীমান্তে ভারতীয়র গুলিতে বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sylhet-district-map-gpgসিলেট প্রতিনিধি : সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে এক বাংলাদেশির মৃত্যুর খবর দিয়েছে বিজিবি।

নিহত বাচ্চু মিয়া (৪০) উপজেলার পান্তুমাই পশ্চিম কুমিল্লা বস্তি এলাকার আব্দুল গফুরের ছেলে। বিজিবি-৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মুহিউদ্দিন জানান, ‘বুধবার ভোরে বাচ্চু মিয়া সুপারি চুরি করতে গিয়ে ভারতীয় সীমানা অতিক্রম করেন। এ সময় ভারতীয় খাসিয়ারা তাকে লক্ষ করে গুলি ছোড়ে। বাচ্চু মিয়া দৌড়ে বাংলাদেশ সীমানায় এসে পড়েন। পরে তার মৃত্যু হয়।’

গোয়াইনঘাট থানার ওসি দেলওয়ার হোসেন জানান, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ