রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ।। ২৯ চৈত্র ১৪৩২ ।। ২৪ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
রাজনীতিবিদদের ঘরে ঘরে গিয়ে হামের টিকার তথ্য দেয়ার আহ্বান, স্বাস্থ্য প্রতিমন্ত্রীর ইরানে এখনও ইসরায়েলি অভিযান শেষ হয়নি: ভিডিওবার্তায় নেতানিয়াহু নবনির্বাচিত দুই সংসদ সদস্যের শপথগ্রহণ আজ ‘নদীভাঙন রোধে স্থায়ী সমাধান আনতে কাজ করছে সরকার’ লেবাননে ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ‘দুইহাজার’ সমঝোতা না-হওয়ার কারণ জানালো ইরান ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক: সম্ভব হয়নি সমঝোতা, ফিরে যাচ্ছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ইসলামি গবেষণায় নবীনদের আরও অবদান রাখার তাগিদ ন্যাশনাল ইসলামিক কালচারাল ফেস্টিভ্যাল ও বুক ফেয়ার অনুষ্ঠিত ভিসাসহ হজযাত্রীদের যাবতীয় ব্যবস্থাপনা সম্পন্ন: ধর্মমন্ত্রী

ট্রাম্পের ৩ স্ত্রীর কে হবে ফার্স্ট লেডি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

trump_wifeআওয়ার ইসলাম: নানা জল্পনা শেষে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্প প্রেসিডেন্ট হলেও কে হচ্ছেন আমেরিকার ফাস্ট লেডি, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

ট্রাম্পের স্ত্রী ৩ জন। তবে প্রথম দুই স্ত্রী ট্রাম্পের ঘর ছেড়ে গেছেন অনেক আগে। বর্তমানে সঙ্গ দিচ্ছেন একজন। তাই ট্রাম্প জিতলেও বর্তমান স্ত্রী মেলানিয়া নাউসই হবেই ফার্স্ট লেডি।

তবে পশ্চিমা দুনিয়ায় অালোচিত ট্রাম্পের তিন স্ত্রীই। কারণ তিনজনই তাদের ক্যারিয়ারের শুরুতে ছিলেন মডেল।

ট্রাম্পের তিন স্ত্রীই জীবনে কখনো না কখনো মডেল বা অভিনেত্রী ছিলেন। সুন্দরী নারীদের প্রতি তার আকর্ষণ সব সময়ই ছিল। ট্রাম্পের প্রথম স্ত্রী ইভানা জেলনিকোভা চেকোশ্লাভিয়ার নাগরিক। জেলনিকোভা ছিলেন চেক অ্যাথলেট। ছিলেন জনপ্রিয় মডেল। ফ্যানশন মডেল হিসেবে নিউ ইয়র্কে ট্রাম্পের সঙ্গে ঘনিষ্ঠতা হয় তার। তিন স্ত্রীর মধ্যে জেলনিকোভাই ছিলেন ট্রাম্পের সবচেয়ে প্রিয়। এ কথা গণমাধ্যমে স্বীকারও করেছেন তিনি।

ট্রাম্প ও ইভানার সংসারে আসে তিন সন্তান। তারা হলেন- ট্রাম্প জুনিয়র, ইভাঙ্কা, এরিক। ১৯৯০ সালে ট্রাম্প ও জেলনিকোভার সংসার ভেঙে যায়। তাদের বিচ্ছেদ নিয়ে পশ্চিমা গণমাধ্যমে রমরমা খবর প্রকাশিত হয়। জেলনিকোভা না কি ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, ট্রাম্প তাকে যৌন নির্যাতন করেছেন। তা ছাড়া সুনাম ক্ষুণ্নেরও অভিযোগ আনেন তিনি। যদিও জেলনিকোভা এসব অভিযোগ পরে অস্বীকার করে বলেছিলেন, গণমাধ্যমের খবর ভুয়া ও ভিত্তিহীন।

তবে ট্রাম্পের জীবনে দারুণ প্রভাব ছিল বড় বউ জেলনিকোভার। ট্রাম্পের প্রতিষ্ঠান ‘ট্রাম্প অরগানাইজেশন’-এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে ট্রাম্পকে প্রভাবিত করতেনও তিনি। ট্রাম্পের অর্জিত সম্পদের বড় একটি অংশ ব্যয় হয়েছে তার প্রথম দুই স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ ঘটাতে গিয়ে।

নগ্ন হওয়ার ঘোষণা মেলানিয়ার

আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্প জিতলে প্রকাশ্যে নগ্ন হওয়ার ঘোষণা দিয়েছিলেন এক সময়ের আলোচিত মডেল ও ট্রাম্পপত্নী মেলানিয়া। বিষয়টি নিয়ে বহির্বিশ্ব ছিছি করলেও মার্কিনরা উপভোগ করেছেন। সম্ভবত এখন অপেক্ষায় আছেন কবে মেলানিয়া তার ঘোষণার প্রতিফলন ঘটাবেন।

নির্বাচনী প্রচারণার শুরু থেকেই ট্রাম্পের সঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মেলানিয়া। মার্কিন ফার্স্টলেডি হওয়ার দৌঁড়ে থাকা মেলানিয়া খবরের শিরোনাম হয়েছিলেন মডেলিং জীবনে ম্যাগাজিনের জন্য নগ্ন ফটোশুটের কারণে। এ সময় পুরনো খবরের কাগজের পাতা থেকে একের পর এক উঠে আসতে থাকে মেলানিয়ার বিবস্ত্র ছবি।

সারাবিশ্ব যাদের ব্যাপারে সভ্য হিসেবে জানে তাদের এসব কর্মে হতবাক হওয়া ছাড়া আর কিইবা উপায় আছে।

আরআর

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ