শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

মাওলানা মুহিউদ্দীন খান: বুদ্ধিবৃত্তিক অঙ্গনের পথপ্রদর্শক আলিম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইসমাঈল আহসান; সাংবাদিক

khan5মাওলানা আব্দুর রহীম রহ. এর ইসলামি বিষয়ের ওপর বিস্তর লেখালেখি ছোটবেলায় পড়ার চেষ্টা করতাম কিন্তু উচ্চমার্গের সাহিত্য ভাষার জন্য বারবার থমকে দাঁড়াতে বাধ্য হতাম। কারণ, ছোট মন-মগজে এত কঠিন শব্দচয়ন ঠিক বুঝে আসতো না। অনেক পরে বড়দের মুখে শুনতে পাই, কেউ যেন কোনদিন বলতে না পারে আলিমরা বাংলা জানে না-এই কথা ভেবেই মরহুম মাওলানা সাহিত্যিক বাংলায় লেখালেখি করতেন। তারপর তো অনেক পথ পাড়ি দেওয়া আর শপথ নেওয়া, যত কষ্টই হোক লেখালেখির অঙ্গনে টিকে থাকার চেষ্টা করবো, ইনশাআল্লাহ।

উর্দু-ফার্সির প্রবল প্রতাপের সেই সময়ে বাংলা ভাষায় ইসলাম চর্চা করার জন্য যে তিনজন ব্যক্তিত্বের নাম না নিলে নয়, তাঁরা হচ্ছেন মাওলানা আবদুর রহিম, অধ্যাপক আখতার ফারুখ ও মাওলানা মুহিউদ্দীন খান। বাংলাদেশের মুসলমানদের জন্য সাহিত্যের শাখায় ব্যাপক কাজ করেছিলেন প্রখ্যাত চার মণীষী সৈয়দ আলী আহসান, কবি ফররুখ আহমদ, কবি বেনজির আহমদ ও কবি তালীম হোসেন। তরুণ মুহিউদ্দীন খান ছিলেন এই ধারার আলিম প্রতিনিধি। বাংলাদেশের ইতিহাসে বিগত পঞ্চাশ বছরের মধ্যে জাতির আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর ক্ষেত্রে মাওলানা মুহিউদ্দীন খান পথপ্রদর্শকের ভূমিকা পালন করেছেন। এমন কোনো ঐক্যপ্রয়াস ছিল না, যার নেপথ্যে মাওলানা খান সক্রিয় ছিলেন না। জাতির মন, মনন ও আশা-আকাঙ্ক্ষাকে আত্মস্থ করে সেটা মানুষের মধ্যে ছড়িয়ে দেয়ার ক্ষেত্রে মুহিউদ্দীন খান সংগঠক হিসেবে একাই ভূমিকা পালন করেছেন। ফিক্বহ শাস্ত্রে মাওলানার পাণ্ডিত্য দেশের সর্বোচ্চ আদালতে স্বীকৃত। অনেক বিতর্কিত ধর্মীয় ইস্যুতে এমিকাস কিউরি হিসেবে তিনি জাতিকে পথ দেখিয়েছেন। যার কারণে আন্তর্জাতিক সংস্থা রাবেতা আলমে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ছিলেন তিনি।

বাংলা ভাষায় ইসলাম চর্চার এই অগ্রপথিক ১৯৩৫ সালের ১৯ এপ্রিল কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার ছয়চির গ্রামে নানার বাড়িতে জন্মগ্রহণ করেন। মরহুমের পৈতৃক নিবাস ময়মনসিংহের গফরগাঁও উপজেলার আনসার নগরে। পাঁচবাগ মাদরাসা থেকে ১৯৫১ সালে আলà¦