মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নাসিরনগরে গ্রেফতার আরও ২১

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

b-baria5আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় আরও ২১ জনকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় মোট ৭৪ জনকে গ্রেফতার করা হল।

রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেফতার করে।

গত ৩০ অক্টোবরের হামলার ভিডিও ফুটেজ দেখে ও আগের আটক ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসেন জানান, নাসিরনগরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গত ৩০ অক্টোবর ফেসবুকে ইসলাম অবমাননার অভিযোগে নাসিরনগরে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা। তারা মন্দির, হিন্দুদের বাড়িঘর এবং দোকানপাটে হামলা-ভাংচুর ও লুটপাট চালায়। এরপর গত শুক্রবার ভোররাতে ফের নাসিরনগরের হিন্দুপল্লীর ৫টি বাড়িতে অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা।

এসব ঘটনায় ইতিমধ্যে তিনটি মামলা হয়েছে। নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চৌধুরী মোয়াজ্জাম আহমদকে প্রত্যাহার করা হয়েছে।

আর ঘটনায় উসকানি দেয়ার অভিযোগে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের ঘনিষ্ঠ তিন আওয়ামী লীগ নেতাকে বহিষ্কার করেছে জেলা আওয়ামী লীগ। এরা হলেন, নাসিরনগর সদর ইউপি চেয়ারম্যান আবুল হাশেম, চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি হাজী সুরুজ আলী ও হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফারুক মিয়া।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ