সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

আলেমদের পরামর্শের বাইরে কোনো কিছু হবে না: শিক্ষামন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, আলেমদের পরামর্শের বাইরে কোনো কিছু হবে না। কওমি স্বীকৃতি তাদের অধিকার। তিনি বলেন, কওমি স্বীকৃতি আল্লামা আহমদ শফীর হাত ধরেই আসবে।

রোববার (৬ নভেম্বর) কওমি মাদরাসা শিক্ষাসনদের স্বীকৃতি বিষয়ে আলেমদের সঙ্গে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের এ বৈঠক সন্ধ্যায় শিক্ষামন্ত্রীর বাসভবনে অনুষ্ঠিত হয়। বৈঠকে কওমি মাদরসা শিক্ষাসনদের স্বীকৃতিসহ চলমান আরো নানা বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে আলেমদের নেতৃত্ব দেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, সহজতর প্রক্রিয়ায় স্বীকৃতি হওয়া উচিত।

আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদের এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, ইনশাআল্লাহ আমরা সতের সালের কওমি সনদের মান দিয়ে পরীক্ষা নিতে পারবো।

নতুন কোনো কর্তৃপক্ষ গঠন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, বর্তমান কমিশনের মাধ্যমেও পরীক্ষা নেওয়ার কাজ চালানো যেতে পারে।

স্কুলের শিক্ষাসিলেবাসে ধর্ম অবমাননাকর কিছু কিছু উক্তি থেকে যাওয়ার বিষয়টি আল্লামা মাসঊদ তুলে ধরলে শিক্ষামন্ত্রী বলেন, এই বিষয়গুলো আমরা দেখেছি। কিছু সংশোধনী এনেছি। কিছু ছাপা হয়ে যাওয়ার পরও আবার সম্পাদনা করে ছাপতে দিয়েছি।

এরপরও ভুল থাকতে পারে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভুল থাকলে আবার দেখা হবে। পরবর্তীতে এই সংশোধনী কমিটিতে আলেমদেরকেও রাখার কথা চিন্তা করছি।

শিক্ষামন্ত্রীর হাতে একলাখ আলিম, মুফতি ও ইমামের স্বাক্ষর সম্বলিত মানবকল্যাণে শান্তির ফাতওয়া তুলে দেন আল্লামা মাসঊদ।

আলেমদের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা আবদুর রহীম কাসেমী, মুফতি ইবরাহীম শিলাস্থানী, মাওলানা নাসির উদ্দীন কাসেমী, মাওলানা শরফউদ্দীন, মাওলানা আরীফ উদ্দীন মারুফ, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা হোসাইনুল বান্না, মুফতি আবদুল কাইয়ুম খান, মাওলানা সাঈদ নিজামী, মাওলানা আবদুল আলীম ফরিদী, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা মুসলেহ উদ্দীন, মাওলনা ইলিয়াস আহমদ কাসেমী, মাওলানা মাসউদুল কাদির, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা ফারুক হোসাইন, মাওলানা আবদুল্লাহ শাকির, মাওলানা জহির বিন রুহুল প্রমুখ।

আরআর

কওমি স্বীকৃতি আল্লামা আহমদ শফীর নেতৃত্বেই আসবে: শিক্ষামন্ত্রী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ