বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

‘আপনি কুরআন পড়েন; নাস্তিক্যবাদী শিক্ষাআইন তো করতে পারেন না’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khulna5

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাইয়ের পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, সুন্দরবনকে ধ্বংস করে বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়ন করতে দেওয়া হবে না। সুন্দরবন বাঁচাতে এবং এ অঞ্চলের পরিবেশ রক্ষার্থে রামপালের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র বন্ধ করতে হবে।

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেন, আপনি কুরআন তেলাওয়াত করেন, মাঝে মাঝে ধর্মীয় শিক্ষার গুরুত্বের কথাও বলেন, আবার দেশের ধর্মপ্রাণ মানুষকে হিন্দু ও নাস্তিক বানানোর জন্য বিতর্কিত শিক্ষাআইন ও শিক্ষানীতি করে ঈমান ধ্বংস করবেন এটা তো হতে পারে না।

রোববার (০৬ নভেম্বর) বিকেল ৫টায় মহানগরীর ফেরিঘাট চত্বরে ইসলামী আন্দোলনের খুলনা জেলা ও নগর শাখা আয়োজিত বিভাগীয় মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পীর সাহেব চরমোনাই বলেন, রামপাল বিদ্যুৎকেন্দ্র বাস্তবায়িত হলে জীববৈচিত্র্যসহ পরিবেশ ধ্বংস হবে।

তিনি আরও বলেন, ইসলামী শিক্ষার মাধ্যমে জঙ্গিবাদ তৈরি হয় না। ইসলামী শিক্ষা আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলে। তিনি অতিসত্তর কওমি মাদ্রাসার স্বীকৃতি দেওয়ার দাবি জানান।

দলের মহানগর শাখার আমির মাওলানা মুজাম্মিল হক সমাবেশে সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি ছিলেন প্রেসিডিয়াম সদস্য মাওলানা নূরুল হুদা ফায়েজী, স্থানীয় আলেম মুফতি মাওলানা মুশতাক আহমেদ, মহাসচিব হাফেজ মাওলানা অধ্যক্ষ ইউনুস আহমেদ, ইসলামী শ্রমিক আন্দোলনের সভাপতি অধ্যাপক আশরাফ আলী আকন, সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের, যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মহসীন আলম, যুব আন্দোলনের মাওলানা আব্দুল্লাহ আল মামুন, খুলনা জেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ ইমরান, ইঞ্জিনিয়ার মঞ্জুর হোসেন, সাতক্ষীরা জেলা শাখার সভাপতি মাওলানা রেজাউল করিম প্রমুখ।

আরআর

খুলনায় ইসলামী আন্দোলনের মহাসমাবেশ চলছে

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ