মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

২ সাংবাদিককে পুড়িয়ে মারার চেষ্টা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

2journalistআওয়ার ইসলাম: বেসরকারি টেলিভিশন চ্যানেল যমুনা টিভির রিপোর্টার শাকিল হাসান ও ক্যামেরাপারসন শাহীন আলমের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় রিপোর্টার শাকিল হাসানের গায়ে কেরোসিন ঢেলে তাকে পুড়িয়ে দেওয়ার চেষ্টা করা হয়।

রবিবার সকালে রাজধানীর চকবাজারে অবৈধভাবে পলিথিন তৈরির একটি কারখানায় গেলে এই ঘটনা ঘটে।

শাকিল জানান, অবৈধ পলিথিন বিষয়ে প্রতিবেদন করতে রবিবার সকালে চকবাজারে যান তিনি ও ক্যামেরাপারসন শহীন আলম। চকবাজার থানাধীন বেদিঘাট এলাকায় পলিব্যাগ তৈরির একটি ফ্যাক্টরির চিত্রধারণ করছিলেন তারা। এসময় কারখানার ভেতর থেকে জব্বার ও রহিম নামের দুইজন বের হয়ে এসে বলে, ছবি নেওয়া যাবে না। এরপর শাকিল ও শাহীন মূল রাস্তায় চলে আসেন।

শাকিল জানান, রাস্তায় ওঠার পর আরও কয়েকজনকে সঙ্গে নিয়ে জব্বার ও রহিম দৌড়ে এসে তাদের ওপর হামলা চালায়। মাটিতে ফেলে শাকিলকে পেটায়। ক্যামেরা ও মাইক্রোফোন ভাঙচুর করে।

তিন বলেনস, ‘আমি এ সময় দৌড়ে একটি মুদি দোকানে আশ্রয় নেই। জব্বার দোকানে গিয়ে আবার হামলা চালায়। কেরোসিনের টিন খুলে গায়ে ঢেলে দেয়। আগুন দেওয়ার জন্য ম্যাচ খুঁজছিল সে। এ সময় রাস্তায় লোকজন এসে আমাকে উদ্ধার করে। পরে সন্ত্রাসীরা চলে যায়।’

চকবাজার থানায় এই ঘটনার বিষয়ে অভিযোগ করেছেন এবং মামলা দায়েরের প্রস্ততি চলছে বলেও জানান শাকিল।

পুলিশের লালবাগের বিভাগের উপকমিশনার (ডিসি) ইব্রাহিম খান, ‘এই ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। হামলাকারীদের গ্রেফতারের অভিযান চলছে।’

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ