বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
পুকুরে গোসলে নেমে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রের দুই হিন্দু অনাথ ভাইকে মানুষ করে বিয়ে দিলেন মুসলিম দম্পতি বিজয় দিবসে ৮ হাজার ২৯৯ বন্দিকে মুক্তি দিলো তালেবান সরকার ইউপি নির্বাচনে ফের চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন রফিকুজ্জামান অনু নূরানী তালীমুল কুরআন বোর্ডের মুয়াল্লিম প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে জাতীয় সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ফুটপাত দখল করে ব্যবসা নয়, নির্দেশনা না মানলে কঠোর ব্যবস্থা: ডিএসসিসি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য ঘিরে উত্তপ্ত সংসদ মাছ ধরতে গিয়ে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু ‘জাতিসংঘ সভাপতির পদ কোনো এক দেশের স্বার্থে ব্যবহারের সুযোগ নেই’ 

সৌদিতে পাসপোর্ট পড়ে থাকলেও খোঁজ নেই ২৮ বাংলাদেশি হাজির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hajj-flightআওয়ার ইসলাম: সৌদি সরকারের অনুমোদনপ্রাপ্ত মোয়াসাসা কার্যালয়ে ২৮ টি  পাসপোর্ট পড়ে থাকলেও নিতে আসছে না কেউ। এই ২৮ হজযাত্রী চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়েছিলেন। বিষয়টির ব্যাপারে কোনো তথ্য রয়েছে কিনা বাংলাদেশ সরকারের কাছে জানতে চেয়েছে মোয়াসাসা কার্যালয়।

ধর্ম মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক ঊর্ধ্বতন কর্মকর্তা চিঠি প্রাপ্তির কথা স্বীকার করে মিডিয়াকে জানান, এই ২৮ জন হাজি বাংলাদেশের কোন এজেন্সির মাধ্যমে হজে গেছেন তা খতিয়ে দেখা হচ্ছে। ধর্ম মন্ত্রণালয় সংশ্লিষ্ট এজেন্সিগুলোর কাছে এ ব্যাপারে ব্যাখ্যা চাইবে বলে ওই কর্মকর্তা মন্তব্য করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশ থেকে যতসংখ্যক হজযাত্রী যান তাদের প্রত্যেকের পাসপোর্ট জেদ্দা এয়ারপোর্ট থেকে বের হয়ে বাসে উঠার সময় নিয়ে নেয়া হয়। সেগুলো বাধ্যতামূলকবাবে মোয়াসাসা অফিসে জমা থাকে। হজ শেষে পাসপোর্টগুলো আবার মনোনীত এজেন্সি  কিংবা হজযাত্রীর কাছে ফেরত দেয়া হয়।

ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১ হাজার ৭ শত ৫৮ জন হজে যান। ইতোমধ্যেই বিমান বাংবালাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সযোগে সাড়ে ৯৫ হাজার যাত্রী দেশে ফিরে এসেছেন।

হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি ইব্রাহিম বাহার জানান, ধর্ম মন্ত্রণালয়ের নিদের্শনা অনুসারে তারা ইতোমধ্যেই সংশ্লিষ্ট এজেন্সিগুলোর কাছে জানতে চেয়েছেন যে হজে মোট পাঠানো ও ফিরে আসা যাত্রীসংখ্যা কত।

তিনি বলেন, সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার হজযাত্রীর অর্ধেক বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সযোগে পাঠানো হয়। পবিত্র হজ পালন শেষে অনেকেই ব্যস্ততার কারণে বিমান পরিবর্তন করে কমপক্ষে ৭ থেকে ৮টি থার্ড ক্যারিয়ার বিমানে দেশে ফেরত আসেন। ফলে ফেরত আসা যাত্রীর সঠিক সংখ্যা পাওয়া যাচ্ছে না বলে তিনি মন্তব্য করেন।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ