সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

রোববারের জেএসসি পরীক্ষা স্থগিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

exam-hallআওয়ার ইসলাম:  বৈরী আবহাওয়ার ফলে জেএসসির বরিশাল বোর্ড এবং জেডিসির রোববারের পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব চৌধুরী মুফাদ আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। সকল বোর্ডে আগামীকাল ইংরেজি ২য় পত্র পরীক্ষা হবার কথা ছিল।

মাদ্রাসা বোর্ডের অধীন জেডিসি পরীক্ষা সারাদেশেই স্থগিত। মাদ্রাসা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মো. ছায়েফ উল্লাহ মাদ্রাসা বোর্ডের রোববারের পরীক্ষা ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে বলে  নিশ্চিত করেছেন।

কিন্তু সাধারণ বোর্ডের শুধু উপকূলীয় পাঁচ জেলার পরীক্ষা স্থগিত হয়েছে। স্থগিত পাঁচ জেলা হলো : ভোলা, বরগুনা, পটুয়াখালী, বরিশাল ও ঝালকাঠী। সাধারণ বোর্ডের জেএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২ নভেম্বর (শনিবার)  । ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. মাহাবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে গত দুদিন ধরে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হচ্ছে। গভীর নিম্নচাপটি রোববার সকালে উপকূল অতিক্রম করতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

এর প্রভাবে চট্টগ্রাম থেকে সাতক্ষীরা পর্যন্ত উপকূলীয় জেলাগুলোতে ভারি বর্ষণ ও দমকা হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস রয়েছে।

এ প্রেক্ষাপটে সমুদ্র বন্দরগুলোকে ৪ নম্বর সতর্ক সঙ্কেত দেখাতে বলা হয়েছে। এরই মধ্যে দেশের অভ্যন্তরীণ নৌপথে সব ধরনের যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে।

এ বি আর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ