বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ট্রাম্প নির্বাচিত হলে যুদ্ধ শুরু করবেন: হিলারি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hilariআওয়ার ইসলাম: মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন দলের প্রার্থী হিলারি ক্লিনটন সতর্ক করে বলেছেন, প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প বিজয়ী হলে যুদ্ধ শুরু করতে পারেন, কারণ তিনি অন্য জাতি দ্বারা অপমানিত বোধ করেন। পেনসিলভানিয়ার পিটসবার্গে গতকাল (শুক্রবার) এক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেয়ার সময় হিলারি এ মন্তব্য করেন।

তিনি বলেন, “কল্পনা করুন বিষয়টা কত সহজ হবে, ট্রাম্প অপমানিত বোধ করবেন এবং রাত তিনটায় কেবল টুইটার যুদ্ধ নয় বরং সত্যিকার একটি যুদ্ধ শুরু করবেন।”এছাড়া হিলারি তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীর বিদেশে ব্যবসায়িক লেনদেনের বিষয়েও সন্দেহের তীর ছুঁড়তে চেয়েছেন। তিনি বলেন, “বিদেশী ব্যাংক এবং অন্যান্য বিদেশী প্রতিষ্ঠানে তার শত শত মিলিয়ন ডলার ঋণ রয়েছে যা সম্পর্কে তিনি আমাদের বলেন নি।”

ক্লিনটন ভোটারদের কাছে প্রশ্ন ‍ছুঁড়ে দেন, “নিজেকে জিজ্ঞেস করুন- ট্রাম্প যখন সেসব দেশের লোকের সঙ্গে আলোচনার টেবিলে বসবেন তখন কি তিনি নিজের আর্থিক স্বার্থ বাদ দিয়ে আমেরিকার স্বার্থ এগিয়ে নেবেন?” ডেমোক্র্যাট দলের প্রেসিডেন্ট বারাক ওবামা দেশের অর্থনীতি উন্নত করেছেন তার প্রমাণ হিসেবে হিলারি সরকারের সর্বশেষ চাকরি সম্পর্কিত প্রতিবেদন তুলে ধরেন।

তিনি বলেন, “আমি বিশ্বাস করি আমাদের অর্থনীতি সত্যিই উন্নতি লাভ ও সমৃদ্ধ হওয়ার পথে রয়েছে। যখন মধ্যবিত্তরা সমৃদ্ধ হবে, আমেরিকাও সমৃদ্ধ হবে।”

দুই প্রার্থীই ওহিও এবং পেনসিলভানিয়ায় যাত্রা বিরতি দিয়েছেন। হিলারি মিশিগানে ও ট্রাম্প নিউ হ্যাম্পশায়ারে নির্বাচনী প্রচার চালান। ওহিও, পেনসিলভানিয়া ও মিশিগানের ভোটারদের প্রধান উদ্বেগ হলো অর্থনীতি।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ