মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নাসিরনগরে আবারো দুর্বৃত্তের আগুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

b-baria10আওয়ার ইসলাম: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের হিন্দুপল্লীতে আবারও হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে।

দুর্বৃত্তের আগুনে বেশ কয়েকটি বাড়ি পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ ইকবাল হোসেন।

তিনি জানান, গভীর রাতে দুর্বৃত্তের দেয়া আগুনে সংকরপাড়ার ২টি, বণিকপাড়ার ১, ঠাকুরপাড়ার ১টি ও পশ্চিমপাড়ার ১টি ঘর পুড়ে গেছে। আতংক ছড়ানোর জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে নাসিরনগরে হিন্দুদের ওপর হামলার ঘটনায় পুলিশ সদর দফতর থেকে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. সাখাওয়াত হোসেনের নেতৃত্বে গঠিত এ তদন্ত কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দেয়ার নির্দেশনা রয়েছে।

এরআগে গত রোববার ফেসবুকে ইসলাম ধর্মের অবমাননামূলক একটি পোস্ট দেয়াকে কেন্দ্র করে নাসিরনগরে তাণ্ডব চালায় দুর্বৃত্তরা।

একই ঘটনার প্রেক্ষিতে ব্রাক্ষ্মণবাড়িয়ার ভাদুঘর মাদরাসায় তালা দেয়ার ঘটনাও ঘটে বুধবার।

এ নিয়ে পুরো এলাকায় সব সম্প্রদায়ের মধ্যেই চরম উত্তেজনা বিরাজ করছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ