মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

‘নাসিরনগরের ঘটনা মৌলবিরা ঘটাননি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

b-baria9ব্রাক্ষ্মণবাড়িয়া: মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক বলেছেন, কোনো মৌলবি বা হেফাজত ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনা ঘটাননি। বহিরাগতরাই এ হামলা চালিয়েছে।

বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত গৌরমন্দির পরিদর্শন শেষে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মত-বিনিময়কালে তিনি এই মন্তব্য করেন।

মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, ‘এ সম্পর্কে প্রধানমন্ত্রীর কাছে গোয়েন্দা রিপোর্ট আছে। প্যান্ট-শার্ট পরিহিত একদল যুবক এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে খোঁজ-খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন, নাসিরনগর উপজেলা চেয়ারম্যান এটিএম মো. মনিরুজ্জামান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. রাফি উদ্দিন, সদর ইউনিয়ন চেয়ারম্যান মো. আবুল হাসেম। এছাড়া নাসিরনগর গৌরমন্দির এলাকার হিন্দু সম্প্রদায়ের লোকজন উপস্থিত ছিলেন।

আরআর
desh_final