সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে দুবাই গেল রাফিয়া

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

rafia

আওয়ার ইসলাম: বুধবার (৩ নভেম্বর) ফ্লাইদুবাই বিমানের একটি ফ্লাইটে বিশ্ব কুরআন প্রতিযোগিতায় অংশ নিতে দুবাই গেল মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্রী হাফেজা রাফিয়া হাসান জিনাত। সম্প্রতিক ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে অনুষ্ঠিত দুবাই আন্তর্জাতিক হিফজ প্রতিযোগিতার বাচাই পর্বে অংশগ্রহণকারী প্রতিযোগীদের পরাজিত করে বাংলাদেশ থেকে দুবাই আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য নিবার্চিত হয়।

মারকাজুত তাহফিজের প্রতিষ্ঠাতা পরিচালক আলহাজ হাফেজ ক্বারী নেছার আহমাদ আন নাছিরী রাফিয়ার জন্য দোয়া চেয়ে বলেন, বিশ্বের সকল হাফেজাদের পরাজিত করে রাফিয়া যেন ১ম স্থান অর্জনের মাধ্যমে বাংলাদেশের সুনাম বয়ে আনতে পারে সে জন্য আমরা দেশবাসীর কাছে দোয়াপ্রার্থী । ইতিপূর্বে রাফিয়া জর্ডানে বিশ্ব হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশ নিয়ে ২য় স্থান অর্জন করেছিল।

উল্লেখ্য মারকাজুত তাহফিজের শিক্ষার্থীরা সৌদি আরব, মিশর, আলজেরিয়া, লিবিয়া, ইরান, দুবাই, কুয়েত, কাতার, বাহরাইন, গাম্বিয়া ও জর্দানে একাধিকবার বিশ্ব কুরআন প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকার করেছে। দেশ বিদেশে একাধিক গুরুত্বপূর্ণ পদকও জিতেছে তারা।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ