মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

লামায় গণপিটুনিতে ২ অপহরণকারী নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pituniবান্দরবান: বান্দরবানের লামায় গণপিটুনিতে ২ অপহরণকারী সন্ত্রাসী নিহত হয়েছে। অপহৃত ৪ শ্রমিককে উদ্ধার করেছে গ্রামবাসী।

মঙ্গলবার রাত সাড়ে বারোটার সময় এ ঘটনা ঘটে। এ সময় গ্রামবাসীরা অপহরণকারী ২ সন্ত্রাসীকে আটক করে গণধোলাই দেয়। গ্রামবাসীর গণপিটুনিতে ২ অপহরণকারী সন্ত্রাসীর মৃত্যু হয়। তবে নিহত অপহরণকারীদের নাম পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছে লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হাসেন জানান, অপহরণকারী ২ সন্ত্রাসী গণপিটুনিতে মারা যাবার খবর পেয়েছি। কিন্তু ঘটনাস্থল খুবই দুর্গম আর যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ায় লাশ উদ্ধার করা এখনো সম্ভব হয়নি। তবে অপহৃত ৪ শ্রমিককে উদ্ধার করা সম্ভব হয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলার লামা উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের হারগাছা এলাকা থেকে অস্ত্রের মুখে সন্ত্রাসীরা গত মঙ্গলবার রাতে নয়টার দিকে ৪ শ্রমিককে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের খবরে গ্রামবাসীরা সন্ত্রাসীদের ধাওয়া করে পিছু নেয়। এ সময় অপহরণকারী সন্ত্রাসীরা গ্রামবাসীকে লক্ষ্য করে ৮ রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যাবার চেষ্টা করে। এ সময় গ্রামবাসী চারদিক থেকে জঙ্গলে ঘেরাও করে অপহরণের চারঘন্টা পর অপহৃত ৪ শ্রমিকদের উদ্ধার করেছে। অপহৃতরা হলেন- মনোয়ার আলম (৬০), কালাভুতু (৩৪), জকির আলম (৩৫) এবং জাবের আহমেদ (৩২)।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ