
[কওমি সনদের স্বীকৃতি বিষয়ে মুখোমুখি অবস্থানে আছেন, বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ড
-বেফাকের সভাপতি আল্লামা শাহ আহমদ শফী এবং শোলাকিয়ার গ্রান্ড ইমাম মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। পুরো কওমি আলেম শিক্ষার্থীরা অস্থিরতায় আছেন বিষয়টি নিয়ে। একটি কার্যকর বৈঠকই পারে চলমান এই সংকটের সমাধান করতে। সমাধানের সৎ ইচ্ছা এবং ইতবাচক মানসিকতা নিয়ে পরস্পর এগিয়ে আসলে কওমি সম্প্রদায় আজ বড় শান্তি পেত।এই বিষয়ে বাংলা ট্রিব্রিউনে প্রকাশিত চৌধুরী আকবর হোসেন এর একটি প্রতিবেদন আওয়ার ইসলামের পাঠকের জন্য হুবহু তোলে ধরা হলো।-নির্বাহী সম্পাদক]
বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) বোর্ডের সভাপতি আল্লামা শাহ আহমদ শফীর সঙ্গে সাক্ষাৎ করতে চান ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহের খতিব মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ। শিক্ষা মন্ত্রণালয়ে কওমি সনদের স্বীকৃতির বিষয়ে সুপারিশ জমা দেওয়ার আগে আহমদ শফীকে দেখিয়ে তার পরামর্শ নিতেই দেখা করতে চান তিনি। আহমদ শফীর অনুমতি পেলেই সাক্ষাৎ করবেন বলে বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ফরীদ উদ্দীন মাসঊদ।