মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কারারক্ষীকে হত্যা করে ৮ বন্দির পলায়ন, ৫ কর্মকর্তা বরখাস্ত, দিল্লিতে হাই অ্যালার্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

4bkacf8cb849e7gn7p_800c450আওয়ার ইসলাম: ভারতের মধ্য প্রদেশের ভোপাল কেন্দ্রীয় কারাগার থেকে প্রাচীর টপকে পালিয়ে গেছে ৮ কারাবন্দি। এ ব্যাপারে ৫ কর্মকর্তাকে কর্তব্যে গাফিলতির দায়ে বরখাস্ত করা হয়েছে। বন্দি পালানোর ঘটনায় ভারতের রাজধানী দিল্লিতে ‘হাই অ্যালার্ট’ জারি করা হয়েছে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে মধ্য প্রদেশ সরকারের কাছ থেকে এ নিয়ে বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে। আজ (সোমবার) ভোরে ওই ঘটনার কথা প্রকাশ্যে আসায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

গণমাধ্যম সূত্রে প্রকাশ, কারাগার থেকে পালিয়ে যাওয়ার আগে সেখানকার রক্ষী রমাশঙ্করকে গলা কেটে হত্যা করে বন্দিরা। স্টিলের প্লেট এবং গ্লাস দিয়ে তার গলা কাটা হয়। এরপর বিছানার চাদর দিয়ে দড়ি পাকিয়ে কারাগার থেকে পালিয়ে যায় ৮ বন্দি।

পালিয়ে যাওয়া বন্দিরা নিষিদ্ধ ঘোষিত ‘ইসলামিক স্টুডেন্টস মুভমেন্ট অব ইন্ডিয়ার (‘সিমি’) সদস্য। এদের বিরুদ্ধে দেশদ্রোহের মামলা চলছিল। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ভুপেন্দ্র সিং বলেন, ‘কারাগারের ৫ কর্মকর্তাকে বরখাস্ত করে দেয়া হয়েছে।’ ওই ঘটনার তদন্তের নির্দেশ দেয়াসহ গোটা রাজ্যের পুলিশকে অ্যালার্ট করে দেয়া হয়েছে বলেও শ্রী সিং জানিয়েছেন।

একটি সূত্রে প্রকাশ, আজ ভোর ৩ টা থেকে ৪ টার মধ্যে কারাগারের ‘বি’ ব্লকে আটক থাকা ৮ বন্দি সেখানকার হেড কনস্টেবল রমাশঙ্করকে হত্যা করে সেখান থেকে পালিয়ে যেতে সমর্থ হয়। পালিয়ে যাওয়া বন্দিরা হল শেখ মুজিব, মজিদ, খালিদ, আকিল খিলজি, জাকির, সালিক, মাহবুব এবং আমজাদ।

পলাতক ওই বন্দিদের সন্ধান দিতে পারলে ৫ লাখ টাকা করে পুরস্কার ঘোষণা করা হয়েছে। তাদের ধরার জন্য পুলিশের বিশেষ টিম গঠন করা হয়েছে। রেল স্টেশন এবং বাস স্টেশনসহ বিভিন্ন জায়গায় যানবাহন থামিয়ে পুলিশের পক্ষ থেকে ব্যাপক তল্লাশি চালানো হচ্ছে।

পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ