সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

টাকা কি মানুষের কাছে রক্তের ফোটা?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nasrinমেরিনা নাসরিন

পুরো বগীতে মাত্র একটি মেয়েই এভাবে মালকিনের পায়ের কাছে সিট ধরে পাটাতনে বসেছিল। কারণ সে কাজের মেয়ে। আমরা এমন প্রায়ই দেখি গৃহকর্মীদের কপালে দুরপাল্লার একটি সিট কপালে জোটে না। টাকা মানুষের কাছে কি রক্তের ফোটা? কি অদ্ভুত!

ভদ্রমহিলা তার সাথে ২১/২২ বছরের ছেলেকে নিয়ে গ্যাট হয়ে সিটে বসে আছেন পায়ের কাছে নিপীড়িত মানবতা। কিছুই বলি নাই, শুধু বলেছি ২৭১ টাকা এতই বেশি? অথচ সাজসজ্জা দেখে মনে হচ্ছে যথেষ্ট ধনী। আমার বন্ধু লিস্টে কি এমন কেউ আছেন যিনি ঘরে কাজ করা মেয়েটিকে সামান্য ভুলেই মারেন, খাবারে কাপড়ে কষ্ট দেন? সেটা হলে সরি আমি আপনার বন্ধু লিস্টে থাকার যোগ্য নই।

গৃহকর্মীর সাথে কিছু বৈষম্য থাকবেই, এটা অস্বীকার করার উপায় নেই। কিন্তু এতটা কেন? আমার বাসায় যারা কাজ করে গিয়েছে তাদের সবার বাড়িতে আজ অবধি ঈদের কাপড়, আর্থিক সহায়তা পৌঁছে যায়। নিজে খরচ করে ঘটা করে তিনটা মেয়েকে বিয়ে দিয়েছি। ওরা মেয়ে না হলেও অনেকটা আমার মেয়ের মতই। আজ পর্যন্ত এমন ঘটনা ঘটেনি যে কোন মেয়ে আমার বাড়িতে কাজ করতে এসেছে অথচ নিজে ইচ্ছায় কাজ ছেড়ে বাড়ি যেতে চেয়েছে। আমি কখনই ওদের প্লেটে খাবার তুলে দেই না, ওরা নিজের ইচ্ছে মত বেড়ে খায়। আমি একটা চক্লেট খেলেও ভাগ করে দেই। কাপড় দেখে অনেকেই ভাবে ওরা আমার ছোট বোন। দিনের নির্দিষ্ট একটা সময় টিভির রিমোর্ট কন্ট্রোল ওদের হাতে থাকে। এগুলো আমি গর্বের সাথেই বলতে পারি।

গৃহকর্মীদের সাথে এসব অমানুষের মত আচরণ দেখলে আমার মাথা আওলাইয়া যায়। ছবিটি আজ কর্মস্থলে যাবার পথে ট্রেন থেকে তোলা। আমার দু সিট সামনে ছিলেন তারা। অনুমতি নিয়ে ছবি তুলিনি বলে ক্ষমা চাই। তবে ভদ্রমহিলার ছবি ক্রপ করে দিলাম যাতে চেনা না যায়। খুব মন খারাপ হয়েছে। মানুষ আমরা মানুষ কেন নই?

মেরিনা নাসরিন এর ফেসবুক পেইজ থেকে নেয়া


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ