শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ইসলামী ব্যাংক এ্যাক্ট ও ইসলামী পুজি বাজার প্রতিষ্ঠার মাধ্যমে বাংলাদেশের ইসলামী ব্যাংকিং কার্যক্রম আরও গতিশীল করা যায়: ড. মোঃ মিজানুর রহমান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dr-mijanur-rahman

ড. মোঃ মিজানুর রহমান একজন অর্থনীতিবীদ। তিনি বিশ্ব ব্যাংকের স্কলারশিপে ইম্পেরিয়াল কলেজ লন্ডন থেকে পিএইচডি এবং ইসলামী ব্যাকিং ও ইন্সুরেন্সে পোস্ট গ্রাজুয়েশন ডিপ্লোমা করেছেন আই.বি.আই লন্ডন থেকে। এ পর্যন্ত তার ৪০টি গবেষণা প্রবন্ধ স্বীকৃত জার্নালে প্রকাশিত হয়েছে এবং ৫০টি প্রবন্ধ উপস্থাপিত হয়েছে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সেমিনারে। তার পাঁচটি গবেষণাধর্মী বই জার্মানি এবং আমেরিকা থেকে প্রকাশিত হয়েছে এছাড়াও ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স উপর বাংলাদেশ থেকে দুটি বই প্রকাশিত হয়েছে। বাংলাদেশে তিনি ইসলামী ব্যাংক লিমিটেড এর একজন উর্ধ্বতন কর্মকর্তা। বর্তমানে তিনি নাইজোরিয়ার একমাত্র শরিয়াহভিত্তিক ব্যাংক জায়েজ ব্যাংকে পরিচালক প্রশিক্ষণ এবং গবেষণা পদে কর্মরত। ইসলামি অর্থনীতি ও ইসলামি ব্যাংকিং ব্যবস্থা নিয়ে তার সাক্ষাৎকার নিয়েছেন আমানুল্লাহ নোমান।

আওয়ার ইসলাম: বিশ্ব অর্থনীতিতে ইসলামী ব্যাংকের অগ্রগতি কেমন দেখতে পাচ্ছেন।

ড. মোঃ মিজানুর রহমান: বিশ্বে ইসলামী ব্যাংকের বিস্তার ব্যাপকভাবে প্রসার পাচ্ছে। ইসলামী ব্যাংকের যাত্রা শুরু ১৯৬৮ সালে মিশর থেকে। বর্তমানে বিশ্বের ৭৫টি দেশে ইসলামী ব্যাংকিং কার্যক্রম চলছে। নন মুসলিম দেশ হিসেবে ভারতেও ইসলামী ব্যাকিং এর কার্যক্রম শুরু হয়েছে। বর্তমান বিশে ইসলামী ব্যাংকিং এর প্রবৃদ্ধি হলো ১৫-২০%। আর প্রচলিত ব্যাংকের প্রবৃদ্ধি হলো ১০-১২%। বর্তমান বিশ্বে ইসলামী ব্যাাংক এর মূলধন হলো প্রায় ২ ট্রিলিয়ন ইউএস ডলার যা আগামী ২০২০ সালে ৫ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে অর্থনীতিবীদরা মত ব্যক্ত করেছেন।

আওয়ার ইসলাম: নাইজà§