স্পোর্টস ডেস্ক: ইতিহাস গড়ে টেস্টে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে দারুণ জয় তুলে নিল বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজ এবং সাকিব আল হাসানের ঘূর্ণিতে তিন দিনেই ফলাফল নিজেদের করে নিয়েছে মুশফিক বাহিনী।
মিরাজ ও সাকিবের যুগলবন্দীতে ১০ উইকেট তুলে নিয়ে ইংলিশদের ১০৮ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ের ফলে ২ ম্যাচের টেস্ট সিরিজ ১-১ এ ড্র হলো।
রোববার ২৭৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সফরকারী ইংল্যান্ড ১৬৪ রানে অলআউট হয়।
প্রথম টেস্টে জয়ের খুব কাছাকাছি গিয়েও হতাশ হতে হয়েছিল বাংলাদেশকে। মাত্র ২২ রানের জন্য ইতিহাস গড়তে পারেননি মুশফিকরা। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচে আর হতাশ হতে হয়নি বাংলাদেশকে। মেহেদী হাসান মিরাজ ও সাকিব আল হাসানের দারুণ বোলিংয়ে দুই দিন বাকি থাকতেই জয়ের বন্দরে পৌঁছে গেছে মুশফিক বাহিনী। পেয়েছে ১০৮ রানের ইতিহাসগড়া জয়। টেস্টে প্রথমবারের মতো হারিয়েছে ক্রিকেটের জনক ইংল্যান্ডকে।
২৭৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই ১০০ রান সংগ্রহ করে ফেলেছিল ইংল্যান্ড। বেশ সাবলীলভাবেই ব্যাটিং করছিলেন দুই ওপেনার অ্যালিস্টার কুক ও বেন ডাকেট। সেসময় ফিকেই হয়ে আসছিল বাংলাদেশের জয়ের আশা। তবে চা বিরতির পর মিরাজ ও সাকিবের দারুণ বোলিংয়ে ব্যাটিং বিপর্যয়ের শিকার হয়েছে ইংল্যান্ড। তৃতীয় সেশনে তাসের ঘরের মতো ভেঙে পড়েছে ইংল্যান্ডের ইনিংস। ৬১ রান সংগ্রহ করতেই হারিয়েছে সব কয়টি উইকেট। প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট পেয়েছেন মেহেদি হাসান মিরাজ।
তৃতীয় সেশনের প্রথম ওভারে ডাকেটকে বোল্ড করে সাজঘরে ফিরিয়েছেন মিরাজ। টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশতক পূর্ণ করে আউট হয়েছেন ডাকেট (৫৬)। পরের ওভারে ইংল্যান্ডের তারকা ব্যাটসম্যান জো রুটকেও সাজঘরমুখী করেছেন সাকিব। কয়েক ওভার পর ইংল্যান্ডকে জোড়া ধাক্কা দিয়েছেন মিরাজ। এক ওভারেই তুলে নিয়েছেন গ্যারি ব্যালান্স ও মইন আলীর উইকেট। ৫৯ রানের ইনিংস খেলে বাংলাদেশের জন্য ক্রমেই বিপদজনক হয়ে উঠছিলেন অধিনায়ক অ্যালিস্টার কুক। কিন্তু দুর্দান্ত এক ডেলিভারিতে সেই বাধাও সরিয়েছেন মিরাজ। খুব বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি জনি বেয়ারস্টোও। তাঁকেও সাজঘরমুখী করেছেন মিরাজ। ইংল্যান্ডকে শেষ জোরালো ধাক্কাটা দিয়েছেন সাকিব। এক ওভারে নিয়েছেন তিন উইকেট। একে একে সাজঘ