মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

নোবেল নিয়ে নীরবতা ভাঙ্গলেন বব ডিলান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dilanআওয়ার ইসলাম: মার্কিন গায়ক ও গীতিকার বব ডিলান অবশেষে তার নোবেল প্রাপ্তির বিষয়ে নীরবতা ভেঙ্গেছেন। সাহিত্যে নোবেল প্রাপ্তির প্রায় দুই সপ্তাহের বেশি সময় পর প্রতিক্রিয়ায় ডিলান বলেছেন, ওই পুরস্কারের ঘোষণা তাকে বাকরুদ্ধ করে দিয়েছিল।

নোবেল ফাউন্ডেশন এক বিবৃতিতে জানিয়েছেন, বব ডিলান টেলিফোন করে তাদের জানিয়েছেন, সাহিত্যে নোবেল প্রাপ্তিতে তিনি সম্মানিত বোধ করেছেন এবং ওই পুরস্কার তাকে বাকরুদ্ধ করে দিয়েছিল।

তবে ডিসেম্বরে সুইডেনে পুরস্কার প্রদান অনুষ্ঠানে তিনি আসবেন কিনা, তা তিনি জানাননি।

যদিও জানা যাচ্ছে যে, যুক্তরাজ্যের একটি পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে ডিলান বলেছেন, তিনি সশরীরেই পুরস্কার গ্রহণ করবেন। এই পুরস্কার প্রাপ্তির বিষয়টি অবিশ্বাস্য আর কল্পনার বাইরে ছিলও বলেও ওই সাক্ষাৎকারে তিনি মন্তব্য করেছেন।

আমেরিকান সঙ্গীত ঐতিহ্যে নতুন ধরণের কাব্যিক গান যোগ করার জন্য এ বছর বব ডিলানকে সাহিত্যে নোবেল দেয়া হয়।

কিন্তু এ বিষয়ে দিনের পর দিন তাঁর নীরবতা নিয়ে অনেকের কাছেই প্রশ্ন তৈরি হয়।

কয়েকদিন আগে নোবেল কমিটির একজন সদস্য একে 'অভব্য আচরণ' বলে সমালোচনা করেন।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ