মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

কুয়ালালামপুরে রিসালাতুল ইনসানিয়াহর আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam24আওয়ার ইসলাম: ২৮ অক্টোবর শুক্রবার বিকেলে বিংশ শতাব্দীর মুজাদ্দিদ আল্লামা সাইয়েদ আবুল হাসান আলী নদভী রহ. প্রতিষ্ঠিত 'রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশ' এর উদ্যোগে মালয়েশিয়ার কুয়ালালামপুরে 'মানবতার সেবা ও আলেম সমাজ' শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের প্রবীণ আলেমেদীন, খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মাওলানা সৈয়দ মুজিবুর রহমান পেশওয়ারী এবং সভাপতিত্ব করেন রিসালাতুল ইনসানিয়াহ বাংলাদেশের আমীর ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় মালয়েশিয়ার গবেষক মাওলানা শহীদুল ইসলাম ফারুকী।

গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন এশিয়ান ইউনিভার্সিটির লেকচারার ড. মুহাম্মদ রুহুল আমীন, সাউথইষ্ট ইউনিভার্সিটির প্রফেসর ড. তারেক, আইআইইউএম এর গবেষক আব্দুল্লাহ আল মাসুদ, মুহাম্মদ জাকারিয়া, মাহমূদুল হাসান ও ওবায়েদুল হক প্রমুখ।

বক্তাগণ বলেন, এক সময় আমাদের পূর্বসুরী আলেমগণ সমাজ ও মানবতার কল্যাণে ব্যাপক অবদান রাখার মধ্য দিয়ে মানুষের মন জয় করে তাদের সামনে ইসলামের অমীয় বাণী তুলে ধরেছিলন। ফলে মানুষ দলে দলে ইসলামের ছায়াতলে আশ্রয় নিয়েছিলো। আর আজ আমরা সেবার ময়দানে মানবতার জন্য কোনো অবদান রাখতে না পারার কারণে জনগণ আমাদের থেকে দূরে সরে গেছে। আজও আমাদেরকে মানুষের মন জয় করতে হলে সেবা হলো সবচেয়ে কার্যকরী অস্ত্র। তাই আলেম সমাজকে ধর্মীয় জ্ঞান প্রসারের পাশাপাশি সমাজ ও মানবতার সেবায় ব্যাপক অবদান রাখতে হবে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ