সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
‎অতিবৃষ্টি হলে যে দোয়া পড়বেন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি সহায়তা দেওয়া হবে: প্রতিমন্ত্রী অমিত বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই

মাদরাসা শেষে বাড়ি ফেরা হলো না শোয়াইবের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam_boxadকক্সবাজার: মাদরাসা ছুটির পর আর বাড়ি ফেরা হলো না ৯ বছরের শিশু শিক্ষার্থী শোয়াইবুল আলমের। বেপরোয়া গতির পিকআপের ধাক্কায় গুরুতর আহত শোয়াইব ১৫ ঘণ্টা হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর মৃত্যুর কাছে হার মেনেছে।

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামপুর ফুলছড়ি গেটে রোববার বেলা ১২ টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সোমবার ভোরে শোয়াইব মারা যায়।

সে চকরিয়া উপজেলার ফুলছড়ি শিয়াপাড়ার মৃত শামসুল আলমের ছেলে ও আলফরমুজ লেচুমা করিম বালিকা দাখিল মাদ্রাসার তৃতীয় শ্রেণির ছাত্র।

জানা যায়, শোয়াইব মাদ্রাসা ছুটির পর বাড়ি ফিরছিল। মহাসড়কের ফুলছড়ি গেইট এলাকায় রাস্তা পার হওয়ার সময় চকরিয়াগামী পিক-আপ (চট্ট মেট্রো ন-১১-৪৩৬৯) তাকে ধাক্কা দিলে রাস্তার পাশে ছিটকে পড়ে। গুরুত্বর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত মালুমঘাট খ্রীষ্টান হাসপাতালে ভর্তি করে।

খুটাখালী ইউপির ৮ নম্বর ওয়ার্ড সদস্য জসিম উদ্দিন বলেন, সোমবার বেলা সাড়ে ১১ টায় জানাযা শেষে স্থানীয় কবরস্থানে শোয়াইবকে দাফন করা হয়েছে। শোয়াইবের মৃত্যুতে তার পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও এলাকায় শোকের ছায়া নেমেছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ