মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

পাষণ্ড বাবার হাতে দুই ছেলে খুন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

killerআওয়ার ইসলাম: সিলেটের ওসমানীনগরে রুজেল আহমদ (১১) ও মামুন আহমদ (৭) নামে দুই ছেলে বাবার হাতে খুন হয়েছে। সোমবার রাত ৮টার দিকে উপজেলার দয়ামীর ইউপির চিন্তামনি গ্রামে ঘটনাটি ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত বাবা ছাদির মিয়া পলাতক রয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, উপজেলার চিন্তামনি গ্রামের ছিনা মিয়ার ছেলে ছাদির মিয়া তার দুই ছেলে রুজেল আহমদ ও মামুন আহমদকে নিয়ে বিকালে বাড়ির পার্শ্ববর্তী দরগাবন্দ এলাকায় মাছ ধরতে যায়। একপর্যায়ে মাছ ধরার পর কিছু মাছ নিয়ে ছাদির মিয়ার বড় ছেলে রুজেল বাড়িতে দিয়ে আসে।

সন্ধ্যা গরিয়ে গেলেও বাবা ও ছেলেরা বাড়িতে না আসায় তাদের স্বজনরা খোঁজাখুঁজির একপর্যায়ে রাতে দরগাবন্দ এলাকায় একটি অল্প পানির নালায় রুজেল ও মামুনের লাশ পাওয়া যায়। কিন্তু দরগাবন্দ এলাকাসহ কোনো স্থানেই শিশু দুটির বাবা ছাদির মিয়াকে পাওয়া যায়নি।

ওসমানীনগর থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ারুল ইসলাম বলেন,খবর পেয়ে ওসমানীনগর শিশু দুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ