মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

তালাক যদি সভ্যতাবিরোধী হয় পতিতালয়গুলো কী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

lipa-roy

লিপা রয়

মুসলিম সম্প্রদায়ের দাদা ভাইয়েরা শুনেছেন কি! কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডু বলছেন তালাক নাকি সংবিধান ও সভ্যতা বিরোধী, এত সুন্দর একটা প্রথা যদি সংবিধান ও সভ্যতাবিরোধী হয় তাহলে আমি বলি কি, যদি দম থাকে তো ভারতবর্ষে পতিতালয় বা বেশ্যাখানাগুলোকে নিষিদ্ধ করা হোক।

কারণ এখানে কোটি, কোটি মহিলারা অত্যচারিত হচ্ছে। তা ছাড়া এটা কিন্তু সভ্যতাবিরোধী নোংরা কাজ। ভারতের বুকে বৃদ্ধাশ্রম গুলোকে নিষিদ্ধ করা হোক, কারণ এটা সংবিধান ও সভ্যতাবিরোধী। ভারতবর্ষে যে কোন বৃদ্ধাশ্রম ঘুরে দেখুন ৯৯ শতাংশ অমুসলিম ছেলে মেয়েদের মা বৃদ্ধাশ্রমে মনের কষ্ট মনে চেপে রেখে, বৃদ্ধাশ্রমে দিন কাটাচ্ছে। তালাক যদি সভ্যতা বিরোধী হয়, তাহলে কি বেশ্যাখানা, বৃদ্ধাশ্রমগুলো সভ্যতাবিরোধী নয়?

আমি ইসলাম ধর্ম সম্পর্কে খুব বেশি জানি না তবে যতটুকু জ্ঞান অর্জন করেছি তাতে আমি জেনেছি যে ইসলাম ধর্মে কারও মনগড়া আইনে চলে না। তাতে যদি কারও অসুবিধা হয় তাহলে সে ইসলাম ধর্ম ত্যাগ করতে পারে। ইসলাম মানব জাতিকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে। ইসলাম বলে কাউকে জোর করে ধর্ম পালন করানো মহাপাপ। ইসলাম ধর্মে ধর্মের ব্যাপারে কোন জবরদস্তি নেই।

লিপা রয়  কলকাতার ফেসবুকার। তার টাইম লাইন থেকে নেয়া