মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সব আলোচনা সাধারণ সম্পাদককে ঘিরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ashraf_kaderআওয়ার ইসলাম: আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের সবকিছু ছাপিয়ে আলোচনার মোড় নিয়েছে সাধারণ সম্পাদক নিয়ে।শুধু আওয়ামী লীগের নেতাকর্মী নয়, গোটা দেশের দৃষ্টই ওই দিকে আবদ্ধ। আগের সৈয়দ আশরাফ নাকি ওবায়দুল কাদের? দরকষাকষি এমনকি বাজিও চলছে একে ঘিরে। তবে চূড়ান্ত ফলাফলের জন্য আজ সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা ছাড়া বিকল্প নেই।

তবে গত দুই দিনের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গণভবন সংশ্লিষ্টরা ধারণা করছেন সাধারণ সম্পাদক পদে জাতীয় নেতাদের উত্তরাধিকারীদের মধ্য থেকে কেউ বসতে পারেন। তবে সবকিছুই নির্ভর করছে দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওপর।

বুধবার গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগ কার্যনির্বাহী সংসদের বৈঠকের পর খবর ছড়িয়ে পড়ে দলের প্রেসিডিয়াম সদস্য এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হচ্ছেন। এ সংবাদের ওপর ভিত্তি করে দলটির অনেক নেতা ওবায়দুল কাদেরের ধানমণ্ডির বাসায় গিয়ে অগ্রিম অভিনন্দন জানান। এ নেতার নিকটজনদের দাবি ছিল, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে (ওবায়দুল কাদের) গ্রিন সিগন্যাল দিয়েছেন। এ খবরে ওবায়দুল কাদেরকে বৃহস্পতিবার দিনভর ফুরফুরে দেখা যায় বলে নিশ্চিত করেন তার ঘনিষ্ঠরা।

গণভবন সংশ্লিষ্ট সূত্র জানায়, আসলে বুধবার রাতে দলের সভাপতি শেখ হাসিনা কিছু বিষয় নিয়ে সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের ওপর অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়টি দলে আশরাফের প্রতিপক্ষরা ভিন্নভাবে প্রকাশ করেন। তারাই প্রচার করেন, সৈয়দ আশরাফকে বাদ দিয়ে সাধারণ সম্পাদক করা হচ্ছে ওবায়দুল কাদেরকে।

তবে সাধারণ সম্পাদক পদে পরিবর্তন এবং ওবায়দুল কাদেরের নাম আসায় আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। ঐতিহ্যবাহী এ দলটির সাধারণ সম্পাদক হিসেবে ওবায়দুল কাদেরকে নির্বাচিত করা হলে তা হবে ক্ষতিকর- এমন নেতিবাচক মন্তব্যও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। সবমিলিয়ে আওয়ামী লীগের জাতীয় সম্মেলনের আলোচনা এখন এই সাধারণ সম্পাদককে ঘিরে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ