বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পাকিস্তানে নারী সাংবাদিককে চড় মারলেন পুলিশ; অনলাইনে ভিডিও ভাইরাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

vairalআওয়ার ইসলাম: পাকিস্তানে প্রকাশ্যে এক নারী সাংবাদিককে চড় মেরেছেন পাকিস্তান ফ্রন্টিয়ার্স ক্রপসের এক কনস্টেবল।  ওই সাংবাদিককে চড় মাড়ার দৃশ্যটি সিকিউরিটি ক্যামেরায় রেকর্ড হয়। ভিডিও পরবর্তীতে ভাইরাল হয়ে পড়েছে অনলাইনে।  পাকিস্তানের করাচিতে ন্যাশনাল অথরিটি অব ডাটাবেজ রেজিস্ট্রেশনের (এনডিআরএ) অফিসের সামনে এ ঘটনা ঘটে।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছেন।  তিনি বলেছেন, কোনো সাংবাদিককে মারধরের কোনো ঘটনা সহ্য করা হবে না।

ভিডিওতে দেখা যায়, এনডিআর-এ ঢোকার চেষ্টা চালান ওই নারী সাংবাদিক। এসময় টিভি চ্যানেলটির ক্যামেরাপার্সনকে আটক করে তারা। ক্যামেরাপার্সনকে ছেড়ে দিতে নিরাপত্তা বাহিনীর ওই সদস্যকে বারবার  বলেন ওই সাংবাদিক।   তিনি বারবার ওই গার্ডকে ক্যামেরায় ফোকাস করছিলেন। আর তাকে প্রশ্ন করছিলেন, আপনার ঘরে কি মা-বোন নেই? আপনি কি সবসময় এখানকার দর্শনার্থীদের সঙ্গে এমন খারাপ ব্যবহার করেন? এতে ক্ষিপ্ত হয়ে নারী সাংবাদিককে চড় মারেন তিনি। এরপর গুলি ছুড়ে আশেপাশের লোকদের ভয় দেখান।

এই ঘটনায় সাংবাদিক ও পুলিশ একে অপরের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ