বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জার্মানি থেকে ৩টি পরমাণু ডুবোজাহাজ কিনবে ইসরাইল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

fighter-shipআওয়ার ইসলাম: ইসরাইল আরো অন্তত তিনটি পরমাণু ডুবোজাহাজ কেনার পরিকল্পনা করেছে। এগুলোকে ইসরাইলি নৌবহরের পুরনো ডুবোজাহাজের স্থলাভিষিক্ত হবে। পুরনো ডুবোজাহাজগুলো ১৯৯৯ সাল থেকে ইসরাইলি নৌবাহিনীতে তৎপর রয়েছে।

ইসরাইলি সংবাদপত্র মা'রিভ এ খবর দিয়েছে। এতে আরো বলা হয়েছে, জার্মানি থেকে ১৩০ কোটি ডলার ব্যয়ে তিনটি ডলফিন শ্রেণির ডুবোজাহাজ কেনার 'গোপন' পরিকল্পনা করেছে তেল আবিব। এ শ্রেণির ডুবোজাহাজ পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্র বহন করতে এবং ছুঁড়তে পারে।

জার্মানির কাছ থেকে ছয়টি ডুবোজাহাজ কেনার চুক্তি আগেই করেছে ইসরাইল। আগের চুক্তির আওতায় শেষ ডুবোজাহাজটি আগামী বছর ইসরাইলকে সরবরাহ করার কথা রয়েছে।

দৈনিকটির খবরে বলা হয়েছে, নতুন ডুবোজাহাজগুলো আরো বেশি আধুনিক এবং উন্নত যন্ত্রপাতি সজ্জিত থাকবে। অবশ্য ইসরাইলি যুদ্ধ মন্ত্রণালয় এ খবরের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে অস্বীকার করছে।

ইসরাইলের কাছে ১০০ থেকে ২০০টি পরমাণু বোমা আছে। এ ছাড়া, এ সব বোমা ছোঁড়ার জন্য সমপরিমাণ ক্ষেপণাস্ত্রও আছে তেল আবিবের।

সূত্র: পার্স টুডে

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ