মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
মুফতি নাসরুল্লাহ বদরের লাশ দেশে আনার বিষয়ে ধর্মমন্ত্রীর সঙ্গে বৈঠক ‘জ্বালানি সংকটে আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছেন রপ্তানিকারকরা’ ফতোয়া দেওয়ার ক্ষেত্রে প্রশ্নকারীর মানসিক অবস্থা বিবেচনার আহ্বান কাশ্মীরের মসজিদগুলোতে জুমার খুতবার বিষয় নির্ধারণ করবে কেন্দ্রীয় কমিটি মুফতি নাসরুল্লাহ বদরের ইন্তেকালে খিদমাতুল ইসলাম পরিষদের শোক এক প্রাসাদ থেকে অন্য প্রাসাদে পালিয়ে বেড়াচ্ছেন সৌদি যুবরাজ ১৪ দিনের সফরে যুক্তরাষ্ট্র গেলেন পীর সাহেব চরমোনাই সৌদি আরবসহ ৩১ মুসলিম দেশের নাগরিকদের নিয়োগ বন্ধ করেছে এয়ার ফ্রান্স আল-আজহারের পরীক্ষায় মেধাতালিকার শীর্ষ দশে ৫ বাংলাদেশি থাইল্যান্ডে জাতীয় কুরআন প্রতিযোগিতায় রাজা-রানি

ওলামা সম্মেলন শুরু; জড়ো হচ্ছেন বৃহত্তর ময়মনসিংহের আলেমরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

olama_kishorgonjকিশোরগঞ্জ থেকে মাহমুদ হাসান আদনান

বৃহত্তর ময়মনসিংহের আলেমদের নিয়ে গঠিত কওমি মাদরাসা বোর্ড তানযীম-এর উদ্যোগে আয়োজিত ওলামা সম্মেলন শুরু হয়েছ। সকাল ১১ টায় কিশোরগঞ্জের জামিয়া ইমদাদিয়ার মিলনায়তনে  পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন তানযীম বোর্ডের সভাপতি ও জামিয়া ইমদাদিয়া’র মুহতামিম মাওলানা আযহার আলী আনোয়ার শাহ।

অনুষ্ঠানে কওমি মাদরাসার স্বীকৃতি বিষয়ে আলেমগণ আলোচনা করবেন। সেই সঙ্গে বেফাক বিষয়ে বেশ কিছু প্রস্তাবনাও পেশ করা হবে বলে জানা গেছে।

সম্মেলন উপলক্ষ্যে সকাল থেকেই বৃহত্তর ময়মনসিংহের আলেম ও মাদরাসার মুহতামিমরা উপস্থিত হতে শুরু করেন। আয়োজকরা জানিয়েছেন অনুষ্ঠানে প্রায় ২ শাতাধিক আলেম যোগ দিয়েছেন। অনেকেই পথে রয়েছেন।

উপস্থিত আলেমদের মধ্যে উল্লেখযোগ্য হলেন, সিলেটের গহরপুর মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, ময়মনসিংহ ভারেরা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আমিনুল হক, ইসলামপুর মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল আলম, নেত্রকোনা থেকে মাওলানা শফিউল্লাহ, মাওলানা আসাদুর রহমান ও মাওলানা মুনতাসির আল মামুন, বেতিয়ার কান্দি মাদরাসার মাওলানা উবায়দুল্লাহ আনোয়ার, শেরপুর থেকে মাওলানা সিদ্দিক, বাজিতপুরের  মাওলানা আ. সাত্তার , পাকুন্দিয়ার মুফতি মোহাম্নাদ আলী প্রমুখ।

বিস্তারিত আসছে...

আরো পড়ুন

http://ourislam24.com/2016/10/23/%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BE%E0%A6%B2%E0%A6%BF%E0%A6%B0-%E0%A6%87%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A6%BE%E0%A6%B8%E0%A7%87-%E0%A6%85%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%AE-%E0%A6%86%E0%A6%B6%E0%A7%8D/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ