বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইরাকের রুৎবা শহরে আইএস জঙ্গিদের হামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ourislam-is-copyআওয়ার ইসলাম: ইরাকে যখন ইসলামিক স্টেট গোষ্ঠীর হাত থেকে মসুল শহর পুনর্দখল করার জন্য সরকারি বাহিনীর অভিযান চলছে, তখন আই এস যোদ্ধারা পশ্চিমাঞ্চলীয় আনবার প্রদেশের প্রত্যন্ত শহর রুৎবা আক্রমণ করেছে। শহরটির মেয়র বলেছেন, জিহাদিরা শহরের ভেতরে ঢুকে নিরাপত্তা বাহিনীর সাথে লড়াই করছে, এবং এ পর্যন্ত পাঁচটি আত্মঘাতী গাড়ি বোমা বিস্ফোরণ ঘটিয়েছে।

তবে সেনা বাহিনীর স্থানীয় কমান্ডার বলছেন, এখন সেখানে শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে। কুর্দি যোদ্ধাদের সাথে নিয়ে ইরাকের সরকারি সৈন্যরা যখন দেশটিতে আইএসের প্রধান ঘাটি মসুল পুনর্দখলের জন্যে অভিযান অব্যাহত রেখেছে তখনই ইসলামিক স্টেটের জঙ্গিরা পশ্চিমের রুৎবা শহরে আক্রমণ শুরু করলো। শহরের মেয়র বলেছেন, জঙ্গিরা তিনদিক থেকে অত্যন্ত তীব্রভাবে এই হামলা চালাতে শুরু করে।

বলা হচ্ছে, মসুলের যুদ্ধ থেকে দৃষ্টি অন্য দিকে সরাতেই আইএস এই হামলা চালিয়েছে। সপ্তাহখানের আগে ইরাকের দ্বিতীয় বৃহত্তম এই শহরটির নিয়ন্ত্রণ নিতে ট্যাঙ্ক, কামান ও ৩০ হাজার সৈন্য নিয়ে অভিযান শুরু করেছে সরকারি বাহিনী। আন্তর্জাতিক জোটও বিমান হামলা চালিয়ে এই অভিযানে সহযোগিতা করছে।

সংবাদদাতারা বলছেন, আইএসের ওপর যতোই চাপ বাড়ছে তারা ততোই আত্মঘাতী হামলাকারীদের দিয়ে পাল্টা আক্রমণের চেষ্টা করছে। গত শুক্রবারেই তারা কিরকুক শহরে হামলা চালায় যাতে কমপক্ষে ৩৫ জন নিহত হয়। রুৎবা শহরের মেয়র ইমাদ মেশাল আইএস জঙ্গিদের প্রতিরোধ করতে ইরাকি প্রধানমন্ত্রী হায়দার আল-আবাদীর কাছে সামরিক বাহিনীর সৈন্য পাঠানোর অনুরোধ জানিয়েছেন।

ইসলামিক স্টেট ২০১৪ সালের জুন মাসে এই শহরটি দখল করে নিয়েছিলো তবে মাত্র চার মাস আগে সরকারি বাহিনী তাদেরকে সেখান থেকে হটিয়ে দিয়ে সেখানে পুনরায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। সংবাদদাতারা বলছেন, জর্ডান সীমান্ত থেকে ইরাকের দেড়শো কিলোমিটার ভেতরে রুৎবা শহরে আইএসের এই হামলা মসুল অভিযানের ওপর কোনো প্রভাব ফেলবে না।

তবে এই গ্রুপটি যে ইরাকে এখনও বড়ো ধরনের হুমকি সবশেষ এই আক্রমণের মধ্য দিয়ে তারা সেটাই আবারও মনে করিয়ে দিলো।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ