সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা শনিরআখড়ায় বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল সাবেক ব্যাংক কর্মকর্তার চকরিয়াতে মারহামা ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ 'ইসলামের সামনে বৈশ্বিক চ্যালেঞ্জ, জ্ঞানভিত্তিক দাওয়াতের বিকল্প নেই' বিকেএম নেতা মাওলানা ইউসুফ আশরাফের বাইপাস অস্ত্রোপচার, দোয়ার আবেদন মধ্যপ্রাচ্যের ৩ দেশের মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলা বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

যে সাত ফলের খোসা কখনো ফেলবেন না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

khoshaকাজী সুলতানা

ফল খেতে ভালোবাসেন অনেকে। ফলে রয়েছে অনেক পুষ্টিগুণ। তবে আপনি কি জানেন, শুধু ফল নয়, কিছু কিছু ফলের খোসার মধ্যেও রয়েছে অনেক স্বাস্থ্যগুণ? এসব ফলের খোসা না ফেলাই ভালো বলে মতামত বিশেষজ্ঞদের।

জীবনধারাবিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাইয়ের স্বাস্থ্য বিভাগে প্রকাশিত হয়েছে এ-সংক্রান্ত একটি প্রতিবেদন।

১. কমলার খোসা
কমলার খোসার মধ্যে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট। এটি চর্বি কাটাতে কাজ করে; কোষ্ঠকাঠিন্য কমায় এবং শ্বাসতন্ত্রের সমস্যা কমায়।

২. কলার খোসা
কলার খোসা দাঁত সাদা করতে কাজ করে। এটা ত্বকে মাখলে ত্বকের পোড়া ভাব ও র‍্যাশ কমে।

৩. আনারের খোসা
আনারের খোসার মধ্যে রয়েছে পুষ্টি ও ভিটামিন। এটি হৃদরোগ প্রতিরোধে কাজ করে; গলাব্যথা কমায় এবং হাড় শক্তিশালী করে।

৪. তরমুজের খোসা
তরমুজের খোসার সাদা অংশ ওজন কমায়। এটি ত্বক ও চুলকে ভালো রাখে এবং কোষে পুষ্টি জোগায়।

৫. আপেলের খোসা
আপেলের খোসার মধ্যে রয়েছে আঁশ। এটি কোষ্ঠকাঠিন্য কমাতে সাহায্য করে। এ ছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, ক্যানসার প্রতিরোধে সাহায্য করে।

৬. লেবুর খোসা
লেবুর খোসার মধ্যে রয়েছে ভিটামিন সি। এ ছাড়া এর মধ্যে রয়েছে অ্যান্টিসেপটিক উপাদান। লেবুর খোসা খেলে মানসিক চাপ কমতে সাহায্য হয়।

৭. পেঁপের খোসা
পেঁপের খোসা অন্ত্রকে পরিষ্কার রাখে; স্বাস্থ্য ভালো রাখে। তবে যেকোনো খাবার খাওয়ার আগে বা ব্যবহারের আগে শরীরের অবস্থা বুঝেই খাওয়া নিরাপদ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ