শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

সৃজনশীল সাহিত্যে ‘নবপ্রকাশ’ এর অগ্রযাত্রা প্রশংসনীয়: শরীফ মুহাম্মদ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

noba_prkashআওয়ার ইসলাম: সৃজনশীল প্রকাশনা প্রতিষ্ঠান ‘নবপ্রকাশ’-এর আয়োজনে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে সদ্য প্রকাশিত দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান। গতকাল (১৭ অক্টোবর) বিকেল চারটায় বাংলাবাজার ইসলামী টাওয়ারের সাততলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সাহিত্যপ্রেমী বহু মানুষের উপস্থিতিতে মনোরম আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এই মোড়ক উন্মোচন অনুষ্ঠান। এতে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন, মাসিক রহমত সম্পাদক মনযূর আহমাদ ও মাসিক আল কাউসার-এর নির্বাহী সম্পাদক শরীফ মুহাম্মদসহ অন্যান্য অতিথিবৃন্দ।

কথাশিল্পী সালাহউদ্দীন জাহাঙ্গীরের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ‘রাজকুমারী’ সিরিজের অনুবাদক কাজী আবুল কালাম সিদ্দীক, মাকতাবাতুল ইসলামের কর্ণধার তাকী হাসান, নবপ্রকাশ-এর প্রকাশক আসাদ খান, জুবায়ের মহিউদ্দিন, তুহিন খান, আশরাফ মাহাদী, তালহা যোবায়ের, তানভীর মুহাম্মাদ, মাহদী হাসান, জাওয়াদ নাদিম, খালিদ মুহাম্মাদ ও কাজী যুবাইর মাহমুদসহ আরও একঝাঁক সতেজপ্রাণ লেখক-পাঠক।

আয়োজনটি ছিল সম্পূর্ণ ভিন্ন মাত্রার। ভিন্ন আঙ্গিকে আয়োজিত ও উপস্থাপিত একটি নান্দনিক অনুষ্ঠান। যার মধ্য দিয়ে বিশ্বাসদীপ্ত সাহিত্যানুরাগীদের বাংলা সাহিত্যের প্রতি গভীর অনুরাগ ও ভালোবাসা প্রকাশ পেয়েছে। সেই সঙ্গে তরুণ প্রজন্মের কবি-সাহিত্যিক ও তাদের সৃজনশীল সাহিত্য সৃষ্টির স্বীকৃতি প্রদান ও অভিনন্দন জ্ঞাপনের জন্য প্রকাশ পেয়েছে এক অনন্য মননশীলতা।

নবপ্রকাশের নতুন বই দুটি হলো- সালাহউদ্দীন জাহাঙ্গীর রচিত 'বদরের বীর' এবং ড. করম হোসাইন শাহরাহি রচিত ও কাজী আবুল কালাম সিদ্দীক অনূদিত উপন্যাস 'রাজকুমারী : সিক্রেট অব দ্য টেম্পল'। অবিভক্ত আসাম-বাংলার প্রধান দুই সম্প্রদায় হিন্দু-মুসলমান তাদের নিজস্ব বিশিষ্টতা নিয়ে এ উপন্যাসে উপস্থিত। আজ থেকে ৪-৫শ বছর আগেকার অবিভক্ত ভারত উপমহাদেশের মোঘল সাম্রাজ্যের সময়কার ইতিহাস। সেই প্রাচীন ইতিহাসকে তুলে আনতে গিয়ে লেখক কাল্পনিক ঘটনার আশà