মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শেরপুরে নিখোঁজে ৬ দিন পর ময়মনসিংহে লাশ মিলল কলেজ ছাত্রের।

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

sherpur2মিনহাজ উদ্দীন॥ শেরপুর থেকে নিখোঁজের ৬ দিন পর ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় সংলগ্ন ব্রহ্মপুত্র নদী তীর থেকে লাশ উদ্ধার হয়েছে মিনহাজুল ইসলাম আকাশ (১৭) নামে এক কলেজ ছাত্রের। ১৭ অক্টোবর সোমবার সকালে তার লাশ উদ্ধার করে কোতয়ালী থানা পুলিশ। ওই ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

জানা যায়, শেরপুর শহরের গৌরীপুর মহল্লার মৃত মফিজুল ইসলামের একমাত্র পুত্র মিনহাজুল ইসলাম আকাশ শেরপুর সরকারি কলেজের মানবিক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিল। ১১ অক্টোবর দুপুরে প্রাইভেট পড়ার কথা বলে বাসা থেকে বের হলে সে আর ফিরেনি। সাথে থাকা মোবাইল ফোনটিও বন্ধ থাকায় খোজাখুজি করে না পেয়ে পরদিন আকাশের চাচা বাদী হয়ে শেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। সোমবার সকাল ৯টার দিকে খবর আসে তার লাশ উদ্ধারের।

ওই বিষয়ে আকাশের নিকটাত্মীয়, সাবেক ইউপি চেয়ারম্যান আতাউর রহমান আতা জানান, আকাশের পরনের প্যান্টে থাকা বন্ধ মোবাইলটি চালু করে পুলিশ সেভ করা নাম্বারে ফোন দিলে আমরা তার লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হই। তার শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে বলে পুলিশ জানিয়েছে। কে, কি কারণে তাকে হত্যা করেছে- এ প্রশ্নের উত্তর এখনও না মিললেও ধারণা করা হচ্ছে, পূর্ব শত্রুতার কারণে কেউ তাকে পরিকল্পিতভাবে ওই জায়গায় নিয়ে হত্যা করেছে।

এ ব্যাপারে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কামরুল ইসলাম জানান, সোমবার সকালে উদ্ধার হওয়া আকাশের শরীরে ধারালো অস্ত্রের বেশ কিছু জখম দেখা গেলেও সেগুলো দেখে মনে হচ্ছে কয়েকদিন আগেই তাকে হত্যা করা হয়েছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ