সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

কওমি মাদরাসার জন্য নতুন বোর্ড আসছে মাওলানা ফরীদ মাসউদের নেতৃত্বে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

masudআওয়ার ইসলাম : প্রায় হাজার খানেক কওমি মাদরাসা নিয়ে নতুন কওমি মাদরাসা বোর্ড গঠনের প্রস্তুতি চূড়ান্ত করেছেন জামিয়া ইকরার মহাপরিচালক মাওলঅনা ফরীদ উদ্দিন মাসউদ। বোর্ডটির নাম হবে ‘বেফাকুল মাদারিসিদ দ্বীনিয়া বাংলাদেশ’ এবং কেন্দ্রীয় কার্যালয় হবে ঢাকায়- আওয়ার ইসলামকে এমনটিই জানিয়েছেন মাওলানা ফরীদ উদ্দিন মাসউদ।

তিনি জানান, কারও প্রতিপক্ষ হওয়ার জন্য নয়, আমাদের ইকরা ও আমার সঙ্গে আগে থেকে চলমান মাদরাসাগুলো ঐক্য ধরে রাখতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন এই বোর্ডের পৃষ্টপোষক চট্রগ্রাম জিরি মাদরাসার মহাপরিচালক মাওলানা শাহ তৈয়ব, মহাসচিবের দায়িত্ব পালন করবেন, ঢাকার আফতাব নগর মাদরাসার মুফতি মুহাম্মদ আলী।

তিনি আরও জানিয়েছেন, ঢাকা্, দিনাজপুর, রংপুর, খুলনা, বাগের হাট, ফরিদপুর ইত্যাদির এলাকা থেকে রীতিমতো যোগাযোগ শুরু হয়েছে। তারা আমাদের নতুন বোর্ডে আসছেন।

হঠাৎ বোর্ড গঠনের মাজেজা কী? আওয়ার ইসলামের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিশেষ কোন মাজেজা নেই। আমরা আগে থেকেই একত্রিত ছিলাম, এখন একটা শৃঙ্খলায় আসছি। তা ছাড়া বেফাক ছাড়াও তো একাধিক বোর্ড আছে দেশে।

চলমান ঐক্য ও সমঝোতার জন্য নতুন বোর্ডের ঘোষণা বাঁধা হতে পারে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ঐক্য তৈরি ও সমঝোতার জন্য আমি সব সময় প্রস্তুত। আল্লামা শাহ আহমদ শফী দা বা. এর সে কোন সিদ্ধান্ত মেনে নেবো। বোর্ড গঠন কোন বাধা হবে না।

এইচএ

আরও পড়ুন

কওমি কর্তৃপক্ষ আইনের খসড়া নিয়ে বিভ্রান্তি

ওলামা মাশায়েখ সম্মেলন সফল করার আহ্বান জানালেন আল্লামা আহমদ শফী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ