মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

বাংলা আঞ্চলিক শব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সাব্বির জাদিদ

sabbir-jadidআমাদের আঞ্চলিক শব্দ আমার কাছে মনে হয় রত্নভাণ্ডার। এতো কোমল, এতো স্নিগ্ধ, কখনো এতো রসাত্মক এই শব্দরাজি— এগুলোকে আমি আত্মস্থ করার চেষ্টা করে যাচ্ছি। অবশ্যই আমার লেখায় ব্যবহার করার উদ্দেশ্যে। আপনারা যারা আমার এলাকা থেকে দূরের, উদাহরণসহ কয়েকটা শুনুন না!
★ টোনকো। টোনকো মানে শক্ত। মাটি খুপ টোনকো রে।
★ নেতোড়। নেতোড় মানে আবর্জনা। এই জরিনা, ঝাঁটা দিয়ে নেতোড় চুয়া (পরিষ্কার) কর।
★কেমরে-কেমরে। কেমরে-কেমরে এসেছে সম্ভবত ক্রমে ক্রমে থেকে। কেমরে-কেমরে আমার অসুক বাড়েই যাচ্ছে।
★ঝক করে। ঝক করে মানে জলদি করে। ঝক করে বাড়ি আয়, তোর শ্বশুর আসে বসে আছে।
★নক করে। নক করে মানে চুপটি করে। নক করে বসে থাকো বাবু।
★নি-আজুরি। নি-আজুরি মানে অনর্থক কাজ। আজাইরা। তোর নি-আজুরি কাম দেখে মিজাজটা যা হচ্ছে!
★ পয়ান। নরোম মাটির রাস্তায় গরুর গাড়ি চললে চাকার চাপে যে দাগ জন্ম নেয়, তা-ই পয়ান। ডানি বাই করিস নে। পয়ানের উপর দিয়ে গাড়ি চালা।
★অ-সেলে। অ-সেলে মানে বিরক্ত করা। কাজের সুমায় অ-সেলে করিস নে তো!

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ