মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
দুর্নীতি ও অদক্ষতার কারণেই প্রধান শহরগুলো ডুবছে: পীর সাহেব চরমোনাই উচ্চারণ ও উপস্থাপনা কোর্সে ১০০ জন মাদরাসা শিক্ষার্থী পাবেন বিশেষ স্কলারশিপ মসজিদে নববিতে বিশেষ দারস দেবেন শায়খ আস-সুদাইস বন্যায় এইচএসসি পরীক্ষা স্থগিতের আহ্বান আমিরে মজলিসের খুলনা বিভাগীয় কওমি মাদরাসা পরিষদের নেতৃত্বে মাওলানা মুশতাক ও নাসীরুল্লাহ বন্যার পানিতে ডুবে পটিয়া মাদরাসার শিক্ষার্থীর মৃত্যু মডেল মসজিদ প্রকল্পে অনিয়মের অভিযোগ তদন্তের নির্দেশ বাংলাদেশি হাজিদের খরচ কমাতে সৌদি আরবের সহযোগিতা কামনা জলাবদ্ধতা ও স্বাস্থ্যঝুঁকির কারণে ছুটি বাড়ল জামেয়া দারুল মাআরিফের ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৩২৭

ঢাকা ছেড়েছেন চীনা প্রেসিডেন্ট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

images-2আওয়ার ইসলাম: ভারতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। আজ শনিবার সকাল ১০টার পর জিনপিংকে বহনকারী বিমানটি ভারতের উদ্দেশে ছেড়ে যায়।

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চীনের প্রেসিডেন্টকে বিদায় জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে সংক্ষিপ্ত সফরে চীনের প্রেসিডেন্টকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দরে শি জিনপিংকে স্বাগত জানান রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ। বিকেল ৩টার কিছু পরে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠক শেষ হয় ৪টার কিছু পর। এরপর দুই নেতা যৌথ বিবৃতি দেন।

শুক্রবার বিভিন্ন বিষয়ে চীন ও বাংলাদেশের মধ্যে ২৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে দুই দেশ এসব চুক্তি ও সমঝোতা স্মারক সই করে। চুক্তি ও সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানেই উদ্বোধন করা হয় ছয়টি প্রকল্পের।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ