শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬ ।। ১১ অগ্রহায়ণ ১৪৩৩ ।। ১৭ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
বাংলাদেশ-পাকিস্তান-ভারতের কওমি বোর্ডগুলোকে ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আসার আহ্বান হানিফ জালন্ধরীর চকবাজারে প্লাস্টিকের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ৫ ইউনিট বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতে ইসলাম এমপিওভুক্ত শিক্ষকরা কোচিং সেন্টারে পড়াতে পারবেন না: শিক্ষামন্ত্রী ইসলামী আন্দোলনের শীর্ষ নেতাদের নিয়ে বক্তব্য, ফাহিম ফারুকীর বিরুদ্ধে মামলা শনিবারের মধ্যে সব কারখানা চালু হবে, প্রত্যাশা শ্রমমন্ত্রীর  বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির কেন্দ্রীয় কমিটির শপথ গ্রহণ আল্লামা শাহ নূরুল ইসলাম আদীব গুরুতর অসুস্থ, দেশবাসীর কাছে দোয়া কামনা জামিয়া আশরাফিয়ার ইসলাহি মাহফিল ও ফুযালা সম্মেলন ১০ ডিসেম্বর গাজীপুরে ইসলামী মহাসম্মেলনে অংশ নেবেন দেশ-বিদেশের উলামায়ে কেরাম

ফেসবুক বন্ধের গুজব নাকচ করলেন মন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

no-facebookআওয়ার ইসলাম: প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষার সময় ফেসবুক বন্ধের গুজব নাকচ করে দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজার।

সমাপনী পরীক্ষার সময় ফেসবুক বন্ধের কোনো সিদ্ধান্ত হয়নি বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন তিনি।

আগামী ২০ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া প্রাথমিক সমাপনী পরীক্ষার সময় প্রশ্ন ফাঁস ঠেকাতে ফেসবুক বন্ধ থাকবে বলে গুজব ছড়িয়ে পড়লে তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে হইচই শুরু হয়। ফেসবুক বন্ধ করা নিয়ে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির পক্ষ থেকে বলা হয়েছে, তাদের কাছে এ ধরনের কোনো নির্দেশনা যায়নি।

আগামী ২০ নভেম্বর শুরু হয়ে ২৭ নভেম্বর পর্যন্ত চলবে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষা। এতে ৩৪ লাখ ৪৫ হাজার শিক্ষার্থী অংশ নেবে।

এফএফ