বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী বিস্ফোরণের শব্দে কেঁপে উঠলো ইরানের কেশম দ্বীপ আপনি গুলি করলে আমরা কি বসে থাকব: বিএসএফ-কে বিজিবি প্রাথমিকে সংগীত, নাট্যকলা, নৃত্যকলা, চারু ও কারুকলা অন্তর্ভুক্ত করছে সরকার প্রশাসনিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: প্রধানমন্ত্রী সারাদেশের সীমান্তে প্রতিবাদী সমাবেশ ও শাহবাগে বিক্ষোভ কর্মসূচির ডাক ১১ দলের হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার

চীন ও ইরানকে নিয়ে নতুন জোট করছে পাকিস্তান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

pak_iranআওয়ার ইসলাম: চীন, ইরান ও প্রতিবেশী মধ্য এশিয়ার দেশগুলো নিয়ে নতুন একটি অর্থনৈতিক জোট গড়তে চাচ্ছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্কে ভারতের প্রভাবের পরিপ্রেক্ষিতে নতুন এ জোট গড়ার চিন্তা করছে দেশটি।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন কূটনৈতিক বিশ্লেষকদের বরাত দিয়ে বুধবার এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গত সপ্তাহে ওয়াশিংটনে সফরকালে পাকিস্তানের পার্লামেন্টের একটি প্রতিনিধি দল এ পরিকল্পনার কথা প্রকাশ করেন।

সিনেট সদস্য মুশাহিদ হুসাইন সাইদ সাংবাদিকদের বলেছেন, ‘ ইতিমধ্যে বৃহত্তর দক্ষিণ এশিয়ার প্রকাশ ঘটেছে। বৃহত্তর দক্ষিণ এশিয়ার অর্ন্তভূক্ত দেশগুলো হচ্ছে চীন, ইরান এবং প্রতিবেশী দক্ষিণ এশিয়ার দেশগুলো।

তিনি জানান, পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের ভেতর দিয়ে যে চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডোরটি বিদ্যমান সেটি দক্ষিণ ও মধ্য এশিয়ার প্রধান অর্থনৈতিক সংযোগ সড়ক। গোয়াদর বন্দরটি কেবল চীনের সবচেয়ে কাছেই নয়, বরং ভূমিবেষ্টিত মধ্য  এশিয়ারও অনেক কাছে।

হুসাইন সাইদ বলেন, ‘আমরা চাই এই জোটে ভারত যেন অংশ নেয়। তবে ভারত হয়তো এই প্রস্তাবকে পছন্দ করবে না। কারণ সার্কের কাছ থেকে যে সুবিধা তারা পাচ্ছে তাতে তারা সন্তুষ্ট।’

প্রসঙ্গত, কাশ্মীরের উরিতে সেনা ঘাঁটিতে হামলার পর ভারতের বিরোধিতার মুখে ইসলামাবাদে অনুষ্ঠেয় সার্ক শীর্ষ সম্মেলন স্থগিত করা হয়। এর ফলে আঞ্চলিক এই জোটের ভবিষ্যত এখন শঙ্কার মুখে।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ