মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৮ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

শিব সেনার হুমকিতে রামলীলা ছাড়লেন নাওয়াজুদ্দিন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

nawazআওয়ার ইসলাম: ভারতের একটি উগ্র ডানপন্থী হিন্দু দল হুমকি দেয়ার পর বলিউড তারকা নাওয়াজুদ্দিন সিদ্দিকী একটি ধর্মীয় নাটকে অভিনয়ের ইচ্ছে ত্যাগ করেছেন। রামায়নের কাহিনির ওপর রচিত রামলীলা নামের ধর্মীয় নাটকটি পুরো ভারত জুড়ে মঞ্চস্থ করা হয়। ভারতের উত্তর প্রদেশ রাজ্যে নিজের গ্রাম বুধানায় একটি রামলীলা পালায় নাওয়াজুদ্দিন সিদ্দিকীর অভিনয় করার কথা ছিল।

কিন্তু হিন্দুত্ববাদী দল শিভ সেনার কিছু সদস্য বলে যে এই নাটকে 'কোন মুসলমানকে' তারা স্টেজে দেখতে চায় না। এর ফলে অভিনয় শুরু হওয়ার কয়েক মিনিট আগে মি. সিদ্দিকী তার সিদ্ধান্ত পরিবর্তন করতে বাধ্য হন। তিনি অবশ্য এর আগে জানিয়েছিলেন এই নাটকে অভিনয় করার ইচ্ছে তার ছেলেবেলা থেকেই ছিল।

তবে এই ধরনের হুমকি শিভ সেনার জন্য নতুন নয়। ধর্মীয় এজেন্ডা পুশ করার জন্য শিভ সেনা প্রায়ই এই কাজ করে থাকে।শিব সেনার সূচনা ১৯৬৬ সালে। মহারাষ্ট্র থেকে দক্ষিণ ভারতীয়দের ঠেকিয়ে রাখতে এবং ইসলামের প্রসারকে রোধ করতেই এই দলটি গঠিত হয়।

সূত্র: বিবিসি

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ