বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মোদির রাজত্বে মুসলিমদের উপর নিপীড়ন চালানো হচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

maya-botiআওয়ার ইসলাম: ভারতের উত্তর প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী তথা বিএসপি প্রধান মায়াবতী বলেছেন, মোদি সরকারের আমলে মুসলিম এবং দলিতদের উপর নিপীড়ন চালানো হচ্ছে। মুসলিমরা ভয়ের মধ্যে বাস করতে বাধ্য হচ্ছেন। তিনি রোববার উত্তর প্রদেশের লক্ষনৌতে দলীয় এক বিশাল জনসমাবেশে ওই মন্তব্য করেন।

মায়াবতী  কেন্দ্রীয় বিজেপি সরকারের তীব্র সমালোচনা করে বলেন, ‘বিজেপি শাসনে বিরোধীদের বিরুদ্ধে সিবিআইকে ব্যবহার করা হচ্ছে। মোদি সরকার আরএসএসের পরামর্শে সংরক্ষণ (শিক্ষা এবং চাকরিতে কোটা সুবিধা) শেষ করে দেয়ার ষড়যন্ত্র করছে।’

মায়াবতী বলেন, ‘আগে তো মুসলিমদের নিপীড়ন করা হতো কিন্তু মোদি রাজত্বে এবার গরু জবাইয়ের নামে দলিতদের উপরেও নিপীড়ন করা হচ্ছে। বিজেপি শাসিত রাজ্যে দলিতদের উপর অত্যাচার সীমা ছাড়িয়েছে। গোটা দেশে মৌলবাদী এবং সাম্প্রদায়িক শক্তি আধিপত্য বিস্তার করেছে।’

তিনি বলেন, ‘বিজেপি শাসিত রাজ্যে দলিতদের উপর অত্যাচার হচ্ছে। মুসলিমদের সঙ্গে পক্ষপাতপূর্ণ আচরণ করা হচ্ছে। মুসলিম সম্প্রদায় ভয়ের মধ্যে বাস করতে বাধ্য হচ্ছেন। সন্ত্রাসবাদের নামে মুসলিমদের সন্দেহের দৃষ্টিতে দেখা হচ্ছে, যা কখনোই উচিত নয়। গরু রক্ষার নামে দলিতদের উপরেও অত্যাচার করা হচ্ছে।’

তিনি বলেন, ‘গো-রক্ষা, ‘লাভ জিহাদ’, ধর্ম পরিবর্তনের নামে উৎপীড়ন চলছে। সংখ্যালঘুদের সঙ্গে বেইনসাফি করা হচ্ছে।

এমকে


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ