বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ।। ১২ ভাদ্র ১৪৩৩ ।। ১৪ রবিউল আউয়াল ১৪৪৮


দুপুরের পর মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

madi-vortiআওয়ার ইসলাম: আজ সোমবার দুপুরের পর ২০১৬-১৭ সেশনের মেডিক্যাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে।

জানা গেছে, ফল প্রকাশের সকল কাজ শেষ। পরীক্ষার্থীদের ওএমআর শিট চেক ও পুণ:চেক করার পর ফল প্রকাশের জন্য প্রস্তুত রয়েছে পরীক্ষা গ্রহণ কমিটি। এখন স্বাস্থ্যমন্ত্রীর অনুমোদন পেলেই ফল ইন্টারনেটে প্রকাশ করা হবে।

অন্যান্য বারের মতো নির্বাচিত পরীক্ষার্থীর মোবাইল নাম্বারে এসএমএম করে জানিয়ে দেয়া হবে। এছাড়া স্বাস্থ্য অধিদফতরের ওয়েবসাইটে (www.dghs.gov.bd) ফল পাওয়া যাবে।

গত ৭ অক্টোবর শুক্রবার সকাল ১০ থেকে ১১টা পর্যন্ত দেশের ১৮টি মেডিক্যাল কলেজের ৩৭টি ভ্যানুতে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ