সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর  কুমিল্লা জেলার দ্বীনিয়াত মুআল্লিম জোড় সম্পন্ন কেন্দ্রীয় নূরানী তালীমুল কুরআন মাদরাসার উস্তাদ আব্দুল জলিলের ইন্তেকাল ইউরোপে তীব্র তাপপ্রবাহে এক সপ্তাহে ১০ হাজার মৃত্যু বন্যার্তদের মাঝে ত্রাণ সহায়তা নিয়ে পাশে থাকার আহ্বান জাতীয় ইমাম পরিষদের ‘বিএনপির সঙ্গে সমঝোতা ছিল দেশের স্বার্থে, পদ-পদবি পাওয়ার জন্য নয়’ সন্ধ্যার মধ্যে ১৯ জেলায় ঝড়ের শঙ্কা  মুসলিম আন্দালুসের কৃষি বিপ্লব: স্বর্ণযুগের গৌরবগাথা

শুধু মক্কায় নয় এখন হজ হচ্ছে বাংলাদেশে!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

dohar_hajj৥ মোরাদ খান

দোহারের জয়পাড়া নামক এলাকার লটাখোলা কাদেরীয়া দরবারে হচ্ছে তথাকথিত হজের আয়োজন। পীর দাবিকারী মতিউর রহমানের নেতৃত্বে ভণ্ড খাদেম ও কিছু মুরিদের প্রয়াসে গত দেড় দশক ধরে কাবা শরীফের প্রতিকৃতি বানিয়ে চলছে গোপনে হজ ব্রত।

৮ অক্টোবর নিউজ২৪ টিভিতে প্রচারিত প্রতিবেদনে এমনটিই দেখা যায়।

প্রায় দেড় দশক আগে কতিথ এই পীর ঢাকার দোহারে গড়ে তুলেন নিজ দরবার শরীফ। এখানেই তিনি নিজেকে কাদেরীয়া তরিকার পীর হিসেবে ঘোষণা দেন। এখানেই শেষ নই, প্রতারণার মধ্যমে নিজের আধ্যাত্বিকতার কথা ছড়িয়ে দিচ্ছেন খাদেমদের মাধ্যমে। এখানে শুধু তথাকতিথ শরীয়া পরিপন্থি হজই পালন করা হয়না কতিথ পীর মতিউর রহমান নিজেকে সিজদাও করান। যার প্রমাণ রয়েছে ভিডিওতে।

hajj_baba

মতিউর রহমানের মুরিদদেরকে নিয়মিত পায়ে সালামও করতে হয়। তবে হজ এবং পায়ে সেজদা করার বিষয়টি অস্বীকার করেন এই ভন্ড পীর। তিনি বলেন, হজ তো হয় না। হজের জন্য দোয়া করা হয় এখানে। হজের জন্য ওই টাইমটায় একত্রে বসে দোয়া করা হয়।

সেজদা দিয়ে বায়াত নিতে হয় কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা মিথ্যা কথা। তিনি আরো বলেন, কে বলেছে এসব কথা।

মতিউর রহমানের এধরনের কর্মকাণ্ডকে কুফুরীর সাথে তুলনা করেছেন ইসলামি চিন্তাবিদ মাওলানা ফরীদ উদ্দীন মাসউদ। তার মতে, ধর্মকে পুজি করে এটা প্রতারণা ছাড়া আর কিছুই নয়। তিনি বলেন, তার এটাতো হজ হবেই না বরং তার এই ধরনের আকিদা কেউ যদি বিশ্বাস করে তাহলে এটা কুফরি হয়ে যাবে নিঃসন্দেহ। অবশ্যই সে একজন প্রতারক ছাড়া কিছুই নয়।

ভিডিওতে দেখুন দোহারের হজ কার্যক্রম

 আরো পড়ুন: যেভাবে মুসলিম বন্দিদের নির্যাতন করেছে সিআইএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ