বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ধর্ম পালনে ৬৮ দিন না খেয়ে ভারতীর কিশোরীর নির্মম মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

aradhanaআওয়ার ইসলাম: টানা ৬৮ দিন স্বেচ্ছা অনশন করে করুণভাবে মৃত্যু হলো ভারতের হায়দ্রাবাদের ১৩ বছরের কিশোরী আরাধনার। সে জৈন ধর্মে বিশ্বাস। এ ধর্মমতে স্বর্গ লাভের জন্য ‘চৌমাসা’ বা ‘সান্থারা প্রথা’ পালন করতে হয়। এটি করতে গিয়েই ১০ সপ্তাহের অনশন শেষ করে আরাধনা হাসপাতালে ভর্তি হলে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়।

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, নিমর্ম বিষয় হল, কিশোরী আরাধনার এই আত্মাহুতিকে তার এলাকার মানুষ গ্রহণ করেছে ধর্মীয় উৎসব হিসেবে। আরাধনার মৃত্যুর পরে তাকে ‘বাল তপস্বী’ আখ্যা দিয়ে প্রায় ৬ হাজার মানুষ তার শেষকৃত্যে অংশ নেয়।

সেকান্দারবাদের পটবাজারে আরাধনার পরিবারের সোনার গহনার ব্যবসা আছে। প্রশ্ন উঠেছে, সদ্য কিশোরীকে তারা কেন অনশনের অনুমতি দিল? জৈন সম্প্রদায়ের একজন সদস্য লাটা জৈন বলেন, জৈন ধর্মে এই ধরনের উপাচার অনেকেই করেন এবং সমাজে তাদের অনেক সম্মান করা হয়। কিন্তু এটি বয়স্ক লোকেরা করেন আর আরাধনা মাত্র ১৩ বছরের কিশোরী।

আরাধনা এর আগেও ৪১ দিন অনশন করেছে। আরাধনার দাদা মানিকচাঁদ সমাধারিয়া বলেন, ‘আমরা কিছু লুকোইনি। সবাই জানে, আরাধনা অনশন করেছে। অনেকেই আরাধনার সাথে দেখা করে সেলফি তুলেছে। অনশন চলাকালীন শীর্ণ আরাধনাকে বিয়ের কনের মত সাজিয়ে বরণ করা হয়েছে।

এআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ