মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ।। ২৭ আশ্বিন ১৪৩৩ ।। ২ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
দিন শেষ হয়ে এলে  এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য সময় ২৫–২৯ অক্টোবর টঙ্গীতে ২৪ ঘণ্টায় পানিতে ডুবে সহোদরসহ ৪ শিশুর মৃত্যু   সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান দূতাবাসের মক্কা-মদিনায় হুমকি এলে বসে থাকবে না বাংলাদেশ: শামা ওবায়েদ রিয়াদে হামলার নিন্দা, ওমরাহযাত্রীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান আমিরে মজলিসের উচ্চস্বরে আজানের অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার, মাইক জব্দ উগ্রবাদ মোকাবিলায় শুধু নিন্দা নয়, সচেতন মন গঠন জরুরি: মিসরের গ্র্যান্ড মুফতি পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ, ১ হাজার ৮৮ ভরি রুপা মদিনায় ইফতার সরবরাহে ক্যাটারিং প্রতিষ্ঠানের আবেদন আহ্বান

জঙ্গিদের হিসেব মেলে না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

chintafaআওয়ার ইসলাম: বিশ্বের সবখানে ধর্মভিত্তিক সন্ত্রাসীহামলাগুলোর একটা মজার ব্যাপার কি জানেন? হামলা পরবর্তী ঘটনা। আমেরিকায় ৯/১১ এ দুইটা বিল্ডিং ধ্বসিয়ে ৪/৫ হাজার লোক মারা গেল, আর এই ঘটনার উপর ভিত্তি করে আমেরিকা পরবর্তীতে লাখ লাখ মুসলমান হত্যা করেছে, নির্বিচারে, কিন্তু কারো কোন ভ্রুক্ষেপ হয়নি। জঙ্গিইতো মরছে, সমস্যা নাই। সারা বিশ্বে মুসলমানদের জীবন কঠিন করে ফেলা হল।

বাংলাদেশে গুলশান হামলা হলো, এখন কিছু সময় অন্তর অন্তর জঙ্গি নিধন ঘটনা ঘটছে। গুলশানের ঘটনার আগে আইসিস এর অস্তিত্ব আছে এমনটাই যেখানে অজানা ছিল, সেই সরকারী বাহিনীদের মৃত ব্রেইনকোষগুলো হঠাত চাচা চৌধুরীর মগজের মত হয়ে গেছে, কম্পিউটারের চেয়েও প্রখর। তারা খালে বিলে সবখানে জঙ্গি খুজে পাচ্ছে, আর যেখানেই পাওয়া যাচ্ছে, ভবলীলা সেখানেই সাঙ্গ। তারা আসলেই কি ছিল, তাদের পিছনে কারা আছে সে প্রশ্ন করার কোন সুযোগ নাই। সেইসাথে ধর্মপ্রাণ মুসলমানদের ব্যাপারে মিডিয়া ও সরকারী বার্তার মাধ্যমে একধরনের সন্দেহ সৃষ্টি করা হয়ে গেছে।

তো গুলশানে একটা হামলার ফলে জঙ্গিরা নিজেদের এতগুলো সাঙ্গপাঙ্গ হারালো, শুধু তাই নয় যে ধর্মের জন্য করা, সেই ধর্ম পালনেই সবচেয়ে বাধা সৃষ্টি করল, যার ফলে মূলত একটা ইসলামবিদ্বেষী দলই সবচেয়ে লাভবান হল। তাহলে জঙ্গিদের আসলে কারা লেলিয়ে দিচ্ছে, হিসাব মেলে না কেনো।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ