মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন কাতারের সাবেক আমিরের মৃত্যুতে কাল বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ইকরা হবিগঞ্জের ফল উৎসব উদযাপিত  বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, মৃত্যু ৫৪ ফতুল্লায় বাড়িতে গ্যাস–সংযোগ দেওয়ার সময় বিস্ফোরণ, দগ্ধ ৪ শ্রমিক বন্যা দুর্গত দেড় হাজার পরিবারে তাকওয়া চ্যারিটি ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ ‘কৃত্রিম জলাবদ্ধতা’ তৈরির সত্যতা পেলে ব্যবস্থা: প্রতিমন্ত্রী অমিত ক্ষতিগ্রস্ত শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার চিন্তা করবে সরকার: শিক্ষামন্ত্রী

ইয়েমেনে জানাযায় সৌদি বিমান হামলা; নিহত ১৪০ আহত ৫৩৪

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

yemenআওয়ার ইসলাম: ইয়েমেনের রাজধানী সানার একটি জানাযার নামাজে সৌদি বিমান হামলায় অন্তত ১৪০ জন নিহত এবং ৫৩৪ জনেরও বেশি মানুষ আহত হয়েছে। সানার খামিজ সড়কে শনিবার এ হামলা চালানো হয়। জাতিসংঘের একজন পদস্থ কর্মকর্তা সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের পক্ষ থেকে এ হামলা চালানোর বিষয়টি নিশ্চিত করেছেন।

হুথি আনসারুল্লাহ  যোদ্ধাদের পক্ষ থেকে নিয়োগপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী গালাল আর-রাইশানের বাবার জানাযার নামাজে এ হামলা চালানো হয়। হামলার সময় সেখানে হাজার হাজার শোকাহত মানুষ উপস্থিত ছিল বলে নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে।

আন্তর্জাতিক রেড ক্রস কমিটির কর্মকর্তা রিমা কামাল জানিয়েছেন, হাজার হাজার নিরস্ত্র মানুষের ওপর জঙ্গি বিমান থেকে কয়েক দফা হামলা চালানো হয়। তিনি বলেছেন, ৩০০ লাশ বহন করার মতো প্রস্তুতি তার সংস্থা নিয়ে রেখেছে।

ইয়েমেনে জাতিসংঘের মানবিক ত্রাণ বিষয়ক সমন্বয়কারী জ্যামি ম্যাকগোল্ডরিক এ হামলাকে ‘অত্যন্ত পাশবিক’ উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, হামলার পরপর ত্রাণকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের মর্মান্তিক দৃশ্য থেকে ‘ক্ষুব্ধ ও মর্মাহত’ হয়েছেন। তিনি এ হামলার তাৎক্ষণিক তদন্ত চেয়েছেন।

গত বছরের ২৬ মার্চ থেকে ইয়েমেনে হামলা শুরু করে সৌদি আরব। এতে এ পর্যন্ত ১০ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ