বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঘূর্ণিঝড়ে হাইতিতে নিহত ৮৭৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

haitiআওয়ার ইসলাম: ক্যারিবীয় অঞ্চলে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে হাইতি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত দেশটিতে ৮৭৭ জনের মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

জাতিসংঘ জানিয়েছে, ঘূর্ণিঝড়ের ধাক্কা কাটিয়ে হাইতিকে আবার গড়ে তুলতে অনেক সময় লাগবে।

বিবিসির খবরে বলা হয়, গতকাল শুক্রবার হাইতির সরকার মৃতের সংখ্যা চার শতাধিক বলে জানিয়েছিল। তবে ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যাওয়া দক্ষিণাঞ্চলে উদ্ধারকারী দল পৌঁছানোর পর মৃতের সংখ্যা দ্বিগুণের বেশি হয়। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

হাইতির সরকার জানিয়েছে, ঘূর্ণিঝড় ম্যাথিউর আঘাতে ক্ষতিগ্রস্ত শুধু হাইতির রোচে-এ-বাতেয়ু শহরে মারা গেছেন ৫০ জন। উপদ্বীপের মূল শহর জেরেমির ৮০ শতাংশ ভবন ধসে পড়েছে। সাদ শহরের ৩০ হাজার বাড়িঘর ধ্বংস হয়েছে।

গত মঙ্গলবার হাইতি ও কিউবায় আঘাত হানা ঘূর্ণিঝড় ম্যাথিউর গতিবেগ ছিল ঘণ্টায় ২৩০ কিলোমিটার। ঘূর্ণিঝড়ের প্রভাবে গত সোম ও মঙ্গলবার ভারি বর্ষণ হয়। এ বর্ষণে সৃষ্ট বন্যায় হাইতির দক্ষিণাঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গুরুত্বপূর্ণ একটি সেতু ভেঙে যাওয়ায় দুর্যোগপীড়িত অনেক অঞ্চলে সাহায্য পাঠানো সম্ভব হচ্ছে না।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ