বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইনশাআল্লাহ বলায় ...

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

south-westআওয়ার ইসলাম: মোবাইল ফোনে কথা বলার সময় ‘ইনশাআল্লাহ’ বলায় সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটের যাত্রী এক যুবককে বিমান থেকে নেমে যেতে বাধ্য করা হয়।

এ বছর এপ্রিলে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬ বছর বয়সী বার্কলে বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্স গ্রাজুয়েট খাইরুলদিন মাখজুমি এ ঘটনার শিকার হন।

ইন্ডিপেনডেন্টের খবরে বলা হয়েছে, বিমানে আসন গ্রহণের পর তিনি বাগদাদে তার এক চাচাকে ফোন করেন। আগের দিন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে সান্ধ্যভোজে অংশগ্রহণের সময় তিনি বান কি মুনকে কি প্রশ্ন করেছিলেন সে সম্পর্কে ফোনে চাচাকে বলছিলেন। কথা বলা শেষ করার আগে তিনি আরবি শব্দ ‘ইনশাআল্লাহ’ উচ্চারণ করেন। কথা শেষ করার পর তিনি দেখেন অন্য আসনের এক নারী যাত্রী তার দিকে স্থির চোখে তাকিয়ে আছেন।

সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে খাইরুলদিন বলেন, ‘শুরুতে ভেবেছিলাম উচ্চৈঃস্বরে কথা বলার কারণে তিনি আমার ওপর বিরক্ত হয়েছেন। দুই মিনিটের মধ্যে এক ব্যক্তি দু’জন পুলিশকে নিয়ে আমার কাছে আসেন। এত দ্রুত তারা আমার কাছে এলেন যে, আমরা বিশ্বাস হচ্ছিল না। তারা আমাকে বিমান থেকে নেমে যেতে বললেন। এরপর একজন আমাকে পাহারা দিয়ে বাইরে বের করে দেয়।'

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ