শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৮ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
আন্দোলন-সংগ্রামে ভূমিকা যাদের, নমিনেশনে অগ্রাধিকার তাদের : রিজভী পাকিস্তানের মধ্যস্থতায় ইরান-যুক্তরাষ্ট্রের আলোচনা শুরু হতে পারে বিকেলে মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা জিয়া সরণি খালকে বুড়িগঙ্গার সঙ্গে যুক্ত করতে বরাদ্দ ৩০০ কোটি টাকা পাকিস্তানে পৌঁছেছে মার্কিন প্রতিনিধিদল তাপমাত্রা বাড়ার ইঙ্গিত, সপ্তাহের মাঝামাঝি বজ্রসহ বৃষ্টির আভাস কৃষক-ভোক্তার সরাসরি সংযোগে স্বস্তি আসবে বাজারে: বাণিজ্যমন্ত্রী গুজব ও যাচাইবিহীন তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন: কাবার ইমাম সৌদি আরবে দেয়াল চাপা পড়ে বাংলাদেশি তরুণের মৃত্যু মুন্সিগঞ্জে বাংলাদেশ খেলাফত মজলিসের দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত

মেধাবী শিক্ষার্থীদের পুরষ্কার দিল খাদেমুল কোরআন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

qoranআওয়ার ইসলাম: মেধা তালিকায় উত্তীর্ণ শতাধিক কওমী মাদরাসার ছাত্রদের হাতে পুরস্কার তুলে দিয়েছে খাদিমুল কোরআন পরিষদ। এ উপলক্ষ্যে আজ সকাল ৯ টায় আশুরার তাৎপর্য শীর্ষক এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।

বাহুবল কাসিমূল উলুম মাদরাসা পরিষদের সভাপতি মাওলানা আজিজুর রহমান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠিত এই আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাহিত্যিক ও গবেষক মাওলানা শাহ নজরুল ইসলাম।

আলোচনায় অংশ নেন, উপজেলা চেয়ারম্যান মো আব্দুল হাই, শায়খুল হাদীস আল্লামা মনিরুদ্দীন, বিশিষ্ট রাজনৈতিক মাওলানা আব্দুল বারী আনসারী, বেফাকের জেলা সভাপতি মওলানা আবদুল্লাহ, মোফাস্সিরে কোরআন মাওলানা আব্দুল খালিক চলিতাতলী, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদির চৌধুরী। আব্দুল কাইয়ূম যাকী, হাফেজ আব্দুন নুর, মাওলানা কামরুল ইসলাম প্রমূখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন কাসিমূল উলুম মাদরাসা পরিষদে সেক্রটারী প্রিন্সিপাল মাওলানা আব্দুল হাই।

এফএফ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ