মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জনধিকৃত সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

hasanat-aminiআওয়ার ইসলাম: সিলেট সরকারি মহিলা কলেজের ছাত্রী খাদিজা আক্তার নার্গিসের উপর পৈশাচিক ও বর্বর হামলার তীব্র নিন্দা জানিয়ে গ্রেফতারকৃত হামলাকারী ছাত্রলীগ নেতা সন্ত্রাসী বদরুল আলমের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছেন খেলাফতে ইসলামী বাংলাদেশের আমীর ও ইসলামী ঐক্যজোটের ভাইস চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, সিলেটে প্রকাশ্যে দিবালোকে পৈশাচিক কায়দায় চাপাতি দিয়ে কুপিয়ে যেভাবে একজন কলেজ ছাত্রীকে মারাত্মকভাবে আহত করা হয়েছে, এর নিন্দা জানানোর ভাষা আমার জানা নেই। এই ঘটনা আমাদের জন্য চরম লজ্জার, হতাশা ও বেদনার।

তিনি বলেন, ক্ষমতার গরম দেখিয়ে চাপাতি বদরুলরা আজ শিক্ষাঙ্গণে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে। তাদের পাশবিক নির্যাতন ও নিপীড়নে নষ্ট হয়ে যাচ্ছে নিরীহ ছাত্র-ছাত্রীদের সুন্দর ভবিষ্যত। এসব নৈতিকতা বিবর্জিত, বখাটে সন্ত্রাসীদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।

তিনি আরও বলেন, আমি মহান আল্লাহর কাছে গুরুতর আহত খাদিজা আক্তার নার্গিসের সুস্থ্যতা কামনা করছি। নিন্দিত, জনধিকৃত সন্ত্রাসী বদরুলের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ